বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দুই বছরের শিশুকে কু-মন্তব্য! গ্রেফতার অভিযুক্ত

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
দুই বছরের শিশুকে কু-মন্তব্য! গ্রেফতার অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নূর আহমেদ, মেমারি: দুই বছরের এক শিশু কন্যাকে কু-মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মেমারি থানা এলাকায় ওই শিশুটিকে লক্ষ্য করে আপত্তিকর ও কু-মন্তব্য করার অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিশুর পরিবারের পক্ষ থেকে দেরি না করে অবিলম্বে মেমারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়া মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৎপরতার সঙ্গে অভিযানে নামে মেমারি থানার পুলিশ। দ্রুত এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আজ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।