বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মেমারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
মেমারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নুর আহমেদ, মেমারি: শিক্ষককে বলা হয় সমাজ গঠনের কারিগর। কিন্তু সেই শিক্ষকের হাতেই যখন এক নাবালিকা ছাত্রীর সম্ভ্রমহানি হয়, তখন সমাজ যাবে কোথায়? এবার খোদ গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠল মেমারিতে!

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেমারির দত্তপাড়া এলাকায়। অভিযোগ, ছাত্রীর বাড়িতে পড়াতে এসে এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেন তার গৃহশিক্ষক। ঘটনার কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীর পরিবার। তড়িঘড়ি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে।

অভিযোগ পাওয়া মাত্রই তৎপরতা দেখায় মেমারি থানার পুলিশ। সোমবার রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শিক্ষকের নাম নবেন্দু ধারা। 
এই নবেন্দু ধারার আরও একটি পরিচয় রয়েছে—তিনি গত ২০২২ সালের পুরসভা নির্বাচনে মেমারির ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবারই তাকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। এবং আগামী ২৬ শে জুন পর্যন্ত বিচারক অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ অভিভাবকদের। যাঁদের  উপর  সন্তানকে শিক্ষাদানের দায়িত্ব দেওয়া হয় , তাঁদের মধ্যেই যদি এমন বিকৃত মানসিকতা লুকিয়ে থাকে, তবে সুরক্ষিত কারা? মেমারির নাগরিক সমাজ এখন একটাই দাবি তুলছে—অভিযুক্ত নবেন্দু ধারার  দৃষ্টান্তমূলক শাস্তি।