বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অধরা স্বপ্ন ছুঁতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে মেক্সিকো

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
অধরা স্বপ্ন ছুঁতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে মেক্সিকো
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ফুটবল ইতিহাসের এক অনন্য এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়াম। দীর্ঘ ৪০ বছর পর এই মাঠেই ফের বসছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। প্রথম কোনো দেশ হিসেবে মেক্সিকো এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের যৌথ আয়োজক। আর আজ, বৃহস্পতিবার এই মাঠেই মেগা আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

মেক্সিকো সিটির এই মাঠের কথা উঠলেই ফুটবলপ্রেমীদের মনে ভেসে ওঠে একটি নাম—হুগো স্যাঞ্চেজ। ১৯৮৬ সালের ঘরের মাঠের বিশ্বকাপে যিনি ছিলেন ‘এল ত্রি’ বা মেক্সিকানদের স্বপ্নের ফেরিওয়ালা। সেই আসরে প্রায় একার কাঁধেই দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন এই তারকা ফরোয়ার্ড। কিন্তু শেষ আটে পশ্চিম জার্মানির কাছে পেনাল্টি শ্যুটআউটে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। ঘরের মাঠে ট্রফি ছোঁয়ার সেই না-পাওয়ার ক্ষত আজও দগদগে হুগো স্যাঞ্চেজের মনে।
চার দশক পর সেই আক্ষেপ আর অধরা স্বপ্নকে সার্থক করার গুরুদায়িত্ব এবার মেক্সিকোর নতুন প্রজন্মের ফুটবলারদের কাঁধে। বর্তমান কোচ হাভিয়ের আগুইরি, যিনি নিজে ১৯৮৬ সালের বিশ্বকাপে স্যাঞ্চেজের সতীর্থ হিসেবে মাঠে খেলেছিলেন, দলের ছেলেদের মধ্যে সেই একই আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে মরিয়া।
তবে উদ্বোধনী ম্যাচের লড়াইটা সহজ হবে না। গ্রুপ ‘এ’-র এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যাদের সঙ্গে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল মেক্সিকো। ঘরের মাঠের চেনা গ্যালারির গর্জনকে সঙ্গী করে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছে মেক্সিকানরা। হুগো স্যাঞ্চেজের রেখে যাওয়া অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ রাতে অ্যাজটেকার সবুজ ঘাসে নতুন ইতিহাস লেখার লড়াইয়ে নামবে উত্তরসূরিরা।