বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কোরিয়াকে হারিয়ে নকআউটে পৌঁছে গেল মেক্সিকো

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
কোরিয়াকে হারিয়ে নকআউটে পৌঁছে গেল মেক্সিকো
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) আসরে নিজেদের ঘরের মাঠে দুরন্ত দৌড় বজায় রাখল মেক্সিকো। গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ভোরে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করল তারা। এই টানটান জয়ের ফলে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের নকআউট তথা ‘রাউন্ড অফ ৩২’-এ নিজেদের টিকিট নিশ্চিত করে ফেলল উত্তর আমেরিকার এই দেশ। 

গুয়াদালাজারা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ে। প্রথমার্ধে মেক্সিকো বেশ কিছু আক্রমণ শানালেও গোলের মুখ খুলতে পারেনি। অন্য দিকে, সন হিউং-মিনের দক্ষিণ কোরিয়াও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয় এবং বিরতির সময় ঘরের মাঠের সমর্থকদের একাংশের কাছ থেকে দুয়োও শুনতে হয় মেক্সিকান ফুটবলারদের।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৫০ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ একটি উড়ন্ত বল ক্লিয়ার করতে গিয়ে নিজের ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খান। সেই মারাত্মক ভুলের ফায়দা তুলে ফাঁকা বক্সে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে জালে জড়িয়ে দেন মেক্সিকোর মিডফিল্ডার লুইস রোমো। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। 
এক গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৮৭ মিনিটে তারা সমতা ফেরানোর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঞ্জেল প্রথমে চো গুয়ে-সুং-এর একটি জোরালো হেড এবং ঠিক পরেই ইয়াং হিউন-জুনের ফিরতি শট অবিশ্বাস্য দক্ষতায় আটকে দেন। রাঞ্জেলের এই অনবদ্য ‘ডাবল সেভ’-এর সৌজন্যেই মেক্সিকো পুরো ৩ পয়েন্ট এবং গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে।