বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দিশার সঙ্গে সম্পর্কের জেরেই কি মৌনীর ডিভোর্স? সমকামিতার গুঞ্জন 

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
দিশার সঙ্গে সম্পর্কের জেরেই কি মৌনীর ডিভোর্স? সমকামিতার গুঞ্জন 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে বলিপাড়ার ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায়। টিনসেল টাউনের বাতাসে ভাসছে তাঁকে নিয়ে নানা মুখরোচক চর্চা। প্রথম দিকে খবর রটেছিল, সূরজের পরকীয়া ও প্রতারণার কারণেই নাকি এই চার বছরের দাম্পত্যে ইতি পড়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কের মোড় ঘোরে সম্পূর্ণ অন্যদিকে। বলিপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠ’ বন্ধুত্বই নাকি ফাটল ধরিয়েছে তাঁর সংসারে।

অনবরত চলা এই কাঁটাছেঁড়ার মাঝেই এবার নিজের যৌন অভিরুচি ও সমকামিতার গুঞ্জন নিয়ে সটান মুখ খুললেন মৌনী। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেন, ‘‘আজকাল দুজন মেয়ে একসঙ্গে ঘুরলে, ছবি তুললে বা একে অপরকে ভালোবাসলে লোকে অন্য কিছু ভাবতে শুরু করে। দিশা আমার খুব ভালো বন্ধু, আমাদের মধ্যে কোনো সমকামী সম্পর্ক নেই।’’
মৌনী আরও জানান, সমাজের এই সংকীর্ণ মানসিকতা দেখে তিনি স্তম্ভিত। দিশার সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত পবিত্র এবং এই বন্ধুত্বের অপব্যাখ্যা করে তাঁর চার বছরের সংসার ভাঙার খবর রটানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচ্ছেদের কঠিন সময়ে এই ধরনের নোংরা চর্চা তাঁর মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে বলেও জানান অভিনেত্রী।
শোনা যাচ্ছিল, দিশা ও মৌনীর একসঙ্গে ছুটি কাটানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ ছবি পোস্ট করা ভালো চোখে নেননি সূরজ। সেই থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। তবে মৌনী স্পষ্ট করে দিয়েছেন, তাঁর যৌন অভিরুচি নিয়ে ওঠা সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আপাতত এই বিতর্ক ভুলে নিজের কাজে মন দিতে চান অভিনেত্রী।