বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মুর্শিদাবাদ মেডিক্যালের খাবার নিয়ে নয়া রিপোর্ট, পরিদর্শনে মলয় মহাজন

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
মুর্শিদাবাদ মেডিক্যালের খাবার নিয়ে নয়া রিপোর্ট, পরিদর্শনে মলয় মহাজন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ:  অতীতের বদনাম ঘুচিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের পাতে এবার উন্নত মানের খাবার। বুধবার আচমকা হাসপাতালে পৌঁছে খাবারের হালহকিকত খতিয়ে দেখলেন মলয় মহাজন।
দীর্ঘদিন ধরে রোগী ও পরিজনদের অভিযোগ ছিল, হাসপাতালের খাবার নিম্নমানের। সেই অভিযোগ যাচাই করতেই এদিন সরেজমিনে আসেন তিনি। প্রথমে ঢুকে পড়েন হাসপাতালের রান্নাঘরে। দেখেন রান্নার প্রক্রিয়া, পরিচ্ছন্নতা ও কাঁচামালের গুণমান। এরপর সোজা চলে যান ওয়ার্ডে। সেখানে রোগীদের পাতে পরিবেশন করা খাবার নিজে দেখেন এবং কয়েকজন রোগীর সঙ্গে কথাও বলেন।

রোগীদের বক্তব্য, আগের তুলনায় এখন খাবারের মান অনেকটাই ভালো। সময়মতো গরম খাবার মিলছে। স্বাদেও এসেছে বদল। একজন রোগী জানালেন, “আগে খাবার মুখে তোলা যেত না। এখন অনেকটা ভালো হয়েছে।”

মলয় মহাজন জানান, এখনও বিজেপি সরকারের ঘোষিত নতুন বরাদ্দ চালু হয়নি। তৃণমূল আমলের পুরনো বরাদ্দেই খাবার দেওয়া হচ্ছে। তার মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের চেষ্টায় মান বেড়েছে। রোগীরাই সেটা স্বীকার করছেন।

তিনি আশাবাদী, নতুন বরাদ্দ এলে খাবার আরও পুষ্টিকর হবে। এতে রোগীদের সুস্থ হতে সুবিধা হবে এবং হাসপাতালের পরিষেবার মানও বাড়বে।

হাসপাতাল সুপার জানিয়েছেন, মেনুতে নিয়মিত বদল আনা হচ্ছে। পরিচ্ছন্নতার উপর কড়া নজর রাখা হচ্ছে। খাবার নিয়ে যাতে আর অভিযোগ না ওঠে, সে বিষয়ে তারা সতর্ক। খাবারের মানোন্নয়নে স্বস্তিতে রোগী ও পরিজনেরা। অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।