বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ত্রাণ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল প্রাক্তন বিধায়কদের! উদ্ধার রাশি রাশি মাল

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
ত্রাণ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল প্রাক্তন বিধায়কদের! উদ্ধার রাশি রাশি মাল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ ত্রাণ নিয়ে ফের বড়সড় দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদে। এবার সরাসরি নাম জড়াল দুই প্রাক্তন বিধায়কের। রানিনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেনের গোডাউন থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণের পাহাড়। প্রায় একই সময়ে ডোমকলের প্রাক্তন তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দিল পুলিশ।

SDO-র নেতৃত্বে পুলিশ ও সিভিল ডিফেন্সের যৌথ টিম সৌমিক হোসেনের গোডাউনে তল্লাশি চালায়। বেরিয়ে আসে শয়ে শয়ে ত্রিপল, শাড়ি, ধুতি, কম্বল, বেডশিট ও প্যান্ট। প্রতিটিই ত্রাণের জন্য বরাদ্দ সামগ্রী বলে মনে করছে প্রশাসন।
অন্যদিকে ডোমকলে জাফিকুল ইসলামের বাড়িতেও পুলিশের অভিযানে মিলেছে বিপুল পরিমাণ ত্রাণের মাল। গোটা বাড়ি ঘিরে রেখে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন।

উঠছে একাধিক প্রশ্ন-
১. দুর্গতরা যখন ত্রাণের অপেক্ষায়, তখন সরকারি মাল প্রাক্তন বিধায়কদের হেফাজতে কেন?
২. কতদিন ধরে এই সামগ্রী মজুত করে রাখা হয়েছিল?
৩. এর পিছনে কি বড় কোনও ত্রাণ পাচার চক্র কাজ করছে?

SDO জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রতিটি সামগ্রীর হিসাব নেওয়া হচ্ছে। যাচাইয়ের পর দ্রুত প্রকৃত দুর্গতদের হাতে তুলে দেওয়া হবে। একইসঙ্গে তদন্ত শুরু হয়েছে। কার নির্দেশে, কী উদ্দেশ্যে এই মাল মজুত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
 ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের কটাক্ষ, “ত্রাণের চাল, ত্রিপল সবই নেতাদের ঘরে।” যদিও দুই প্রাক্তন বিধায়কের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।
জেলা জুড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, দুর্যোগের সময় বিলি না করে ত্রাণের মাল লুকিয়ে রাখা হলো কেন?