বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

এনআইএ-র জালে ‘মাছ চোর’ শওকত মোল্লা: শোরগোল ভাঙড়ে

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
এনআইএ-র জালে ‘মাছ চোর’ শওকত মোল্লা: শোরগোল ভাঙড়ে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া একটি ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এলাকার দাপুটে নেতা ‘মাছ চোর’ শওকত মোল্লাকে আজ আটক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুরের কামালগাজি এলাকা থেকে তাঁকে আটক করে এনআইএ-র একটি বিশেষ দল।

গত বছর ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতা ও ঘটনার গভীরতা বিবেচনা করে পরবর্তীতে আদালত এই মামলার তদন্তভার তুলে দেয় এনআইএ-র হাতে। কেন্দ্রীয় সংস্থা তদন্তভার নেওয়ার পর থেকেই একে একে স্থানীয় প্রভাবশালী নেতাদের নাম জড়িয়ে পড়তে শুরু করে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য ও প্রভাবশালী ব্যক্তিদের নাম।
প্রসঙ্গত, এই মামলার জালে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ভোটের ঠিক আগের দিনই এই একই মামলায় ভাঙড়ের আরেক প্রভাবশালী তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ। ওহিদুলের পর এবার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে আটক করায় দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গেছে।
বিরোধীদের দাবি, ভোটের সময় এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই বোমা মজুত করা হয়েছিল এবং এর পেছনে বড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের পর এনআইএ তাঁকে গ্রেপ্তার করে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।