বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নিউটন ছিলেন ‘মহান পাইলট’! সরকারি পাঠ্যবইয়ে ১৬০০ ভুলের ছড়াছড়ি ওড়িশায়

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
নিউটন ছিলেন ‘মহান পাইলট’! সরকারি পাঠ্যবইয়ে ১৬০০ ভুলের ছড়াছড়ি ওড়িশায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ স্যার আইজ্যাক নিউটন কে ছিলেন? বিশ্ববাসী তাঁকে বিজ্ঞানী, মাধ্যাকর্ষণ শক্তি এবং গতিসূত্রের আবিষ্কারক হিসেবে জানলেও ওড়িশার সরকারি স্কুলপাঠ্য বই বলছে ভিন্ন কথা। সেখানে নিউটনকে দাবি করা হয়েছে একজন ‘মহান পাইলট’ হিসেবে! 

ওড়িশার সরকারি স্কুলগুলোর প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে এমন অবিশ্বাস্য সব তথ্য ছড়িয়ে রয়েছে। বিতর্কের এখানেই শেষ নয়। পুরীর বিখ্যাত কোনারকের সূর্যমন্দিরের বিবরণের পাশে ছবি ছেপে দেওয়া হয়েছে কর্ণাটকের হাম্পি মন্দিরের। এমনকি কর্ণাটক বিধানসভার ছবি দিয়ে সেটিকে ওড়িশা বিধানসভা বলে চালিয়ে দেওয়া হয়েছে বইয়ের পাতায়। 
সব মিলিয়ে ওড়িশার প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের সরকারি বইগুলোতে প্রায় ১ হাজার ৬০০টি মারাত্মক ভুল ধরা পড়েছে। উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র শোরগোল এবং হাসির রোল তৈরি হয়েছে। শিক্ষাবিদ ও সাধারণ মানুষ এই গাফিলতির তীব্র সমালোচনা করে অবিলম্বে বই সংশোধনের দাবি জানিয়েছেন।