বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আর্তান

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আর্তান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ফুটবল ইতিহাসের সর্বোচ্চ মঞ্চে ম্যাচ পরিচালনা করার আজীবনের লালিত স্বপ্ন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং কড়াকড়ির কোপে পড়ে শেষ পর্যন্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারালেন সোমালিয়ার তারকা রেফারি ওমর আবদুলকাদির আর্তান। দেশের ইতিহাস তৈরি করে প্রথম রেফারি হিসেবে এই মেগা টুর্নামেন্টে দায়িত্ব পাওয়ার অনন্য গৌরব অর্জন করেছিলেন তিনি। 

তবে আমেরিকার মাটি থেকে স্বপ্নভঙ্গ হয়ে খালি হাতে ফিরলেও, নিজের দেশে পা রাখতেই তিনি পেলেন প্রকৃত বীরের সম্মান। আফ্রিকার বর্ষসেরা পুরুষ রেফারির খেতাবজয়ী ওমর আর্তান সমস্ত বৈধ নথিপত্র এবং ভিসা নিয়েই আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে পৌঁছানোর পর মার্কিন বর্ডার সিকিউরিটির আধিকারিকরা তাঁর সোমালিয়ার পাসপোর্টের কারণে ট্রাম্প প্রশাসনের জারি করা বিশেষ ভ্রমণ নিষেধাজ্ঞার দোহাই দিয়ে তাঁকে দীর্ঘ ১১ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। 
শেষ পর্যন্ত "যাচাইকরণ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতি" (Vetting Concerns) দেখিয়ে তাঁকে আমেরিকায় প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকেই তুরস্কে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ফিফাও (FIFA) স্পষ্ট জানিয়ে দেয়, কোনো দেশের অভ্যন্তরীণ অভিবাসন নীতিতে তাদের হস্তক্ষেপ করার অধিকার নেই। 
এর ফলেই উদ্বোধনী ম্যাচের আগে আর্তানকে বিশ্বকাপ রেফারির তালিকা থেকে বাদ পড়তে হয়। 
নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এভাবে অপূর্ণ থেকে যাওয়ায় চরম হতাশ ওমর আর্তান। তবে হতাশার মেঘ কেটে যায় যখন তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিমানবন্দরে অবতরণ করেন। দেশের মাটিতে পা রাখতেই হাজার হাজার ফুটবলপ্রেমী, সমর্থক এবং ক্রীড়া প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান। বিমানবন্দর চত্বরে পুষ্পস্তবক ও করতালি দিয়ে তাঁকে রাজকীয় অর্ভথনা জানানো হয়। দেশের মানুষের এই ভালোবাসা দেখে আবেগাপ্লুত আর্তান যুবসমাজকে আশাহত না হওয়ার বার্তা দিয়ে বলেন, যা হয়েছে তা ভাগ্য, তবে আগামী দিনে তিনি আরও বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন।