বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পিএসি চেয়ারম্যান পদের জন্য বেনজির ভোটাভুটি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
পিএসি চেয়ারম্যান পদের জন্য বেনজির ভোটাভুটি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে রাজ্য বিধানসভা। বিরোধী শিবিরে আড়াআড়ি ফাটল, দলের প্রতীক ও তহবিল নিয়ে লড়াই এবং বিরোধী দলনেতা পদ নিয়ে আইনি টানাপোড়েনের পর এবার পরীক্ষা হতে চলেছে কার সঙ্গে কতজন বিধায়ক রয়েছেন। এই ক্ষমতার লড়াইয়ের জেরে বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ বা পিএসি-র চেয়ারম্যান কে হবেন, তা ঠিক করতে এবার বেনজিরভাবে ভোটাভুটির পথে হাঁটতে হচ্ছে।

আগামী ৫ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিধানসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত সূচি ও নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা সূত্রের খবর, শুধু পিএসি-ই নয়, আরও তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যান পদের জন্যও একই দিনে নির্বাচন বা ভোটাভুটি নেওয়া হবে।
সাধারণত বিধানসভার অলিখিত নিয়ম অনুযায়ী, পিএসি চেয়ারম্যানের পদটি বিরোধী দলের কোনও সদস্যকে দেওয়া হয়। শাসক ও বিরোধী দলের আলোচনার মাধ্যমেই এই নাম সর্বসম্মতিক্রমে ঠিক হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ‘আসল’ তৃণমূল কারা এবং কার হাতে দলের রাশ রয়েছে— তা নিয়ে দুই শিবিরের আইনি লড়াই চরম আকার ধারণ করেছে। স্পিকারের ঘরেও এই নিয়ে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে সমঝোতার কোনও রাস্তা না থাকায় ভোটাভুটি ছাড়া আর কোনও উপায় ছিল না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ভোটাভুটি আসলে দুই শিবিরের শক্তি প্রদর্শনের মস্ত বড় মঞ্চ। ব্যালট বক্সের লড়াইয়েই স্পষ্ট হয়ে যাবে বিধানসভার অন্দরে কোন শিবিরের বিধায়ক সংখ্যা বেশি। আগামী ৫ জুলাইয়ের এই ভোটাভুটির ফলের ওপর অনেকখানি নির্ভর করছে এই শিবিরের আইনি লড়াইয়ের ভবিষ্যৎ। ফলে বিধানসভার এই নির্বাচন ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে।