বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পচা ডিম কি কাজে লাগে?

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
পচা ডিম কি কাজে লাগে?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতাদের গায়ে ডিম ছোঁড়ার রেওয়াজ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য জুড়ে এই প্রবণতা দেখা যাচ্ছে। তবে আপনি জানেন কি 'পচা ডিম'-এর গন্ধেই লুকিয়ে রূপচর্চা থেকে বাগানের ম্যাজিক। 
মাছ-মাংসের দাম যতই আকাশছোঁয়া হোক না কেন, বাঙালির মুশকিল আসান কিন্তু সেই ডিম। ঝোল, ঝাল, অমলেট কিংবা ভুর্জি—সকালে-বিকেলে ডিমের জুড়ি মেলা ভার। কিন্তু বিপত্তি বাঁধে তখনই, যখন ডিম ফাটানো মাত্রই ঘর জুড়ে ছড়িয়ে পড়ে নরক গুলজার করা সেই গন্ধ! হ্যাঁ, পচা ডিমের কথাই হচ্ছে। নাক টিপে, মুখ সিঁটকে যে ডিমকে আমরা সোজা ডাস্টবিনে চালান করে দেওয়া হয় অথবা নেতাদের গায়ে ছুড়ে মারা হয় তারও কিন্তু আছে মারাত্মক সব গুণ। রূপচর্চা থেকে শুরু করে বাগানের গাছের দেখভাল—সব জায়গাতেই পচা ডিম এক্কেবারে সুপারহিট!বিশ্বাস হচ্ছে না তো? আলবাত সত্যি। আসুন জেনে নেওয়া যাক, নাক বন্ধ রেখে পচা ডিমকে আপনি ঠিক কী কী অব্যর্থ কাজে লাগাতে পারেন:

বাগানের মরা গাছে প্রাণের সঞ্চার:
আপনার শখের ছাদবাগান বা বারান্দার গাছগুলো কি ঝিমিয়ে পড়েছে? কুছ পরোয়া নেহি! পচা ডিম হলো গাছের জন্য এক প্রকার জাদুকরী সার। এতে প্রচুর পরিমাণে সালফার এবং ক্যালসিয়াম থাকে, যা মাটির উর্বরতা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয়। টবের মাটিতে পচা ডিম জল দিয়ে গুলে ঢেলে দিন। গন্ধের চোটে দু-দিন বারান্দায় যাওয়া যাবে না ঠিকই, কিন্তু দিন কয়েকের মধ্যেই গাছের পাতায় যে সবুজ জেল্লা ফিরবে, তা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে।

 কীটপতঙ্গ ও চোরের উপদ্রব বন্ধ: বাগানপ্রেমীদের সবচেয়ে বড় শত্রু হলো কাঠবিড়ালি, ইঁদুর, শুঁয়োপোকা কিংবা অবাধ্য চতুষ্পদ জীব, যারা সাধের গাছ কামড়ে নষ্ট করে দেয়। পচা ডিমের হাইড্রোজেন সালফাইড গ্যাসের ঝাঁঝালো গন্ধ মানুষ তো দূর, পশুপাখিরাও সহ্য করতে পারে না। বাগানের চারপাশে বা বেড়ার গায়ে পচা ডিমের জল স্প্রে করে দিন। ব্যস! গন্ধের চোটে কোনো জীবজন্তু আপনার বাগানের সীমানায় ঘেঁষার সাহস দেখাবে না।

কেল্লাফতে হবে রূপচর্চায়:শুনতে একটু অদ্ভুত এবং ঘিনঘিনে লাগলেও, পচা ডিমের কুসুম ও সাদা অংশ ত্বকের জন্য দারুণ উপকারী। বিশেষ করে যাঁদের মুখে ব্রণের সমস্যা রয়েছে বা ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁদের জন্য এটি ওষুধের মতো কাজ করে। পচা ডিমের সালফার ত্বকের গভীরে গিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে। তবে হ্যাঁ, মুখে মাখার পর সেই গন্ধ সহ্য করার মতো হিম্মত এবং মানসিক প্রস্তুতি থাকাটা কিন্তু আবশ্যিক!

চুলের পুষ্টি ও খুশকি দূর করতে: দামি দামি স্পা বা কন্ডিশনার ফেল করে দিতে পারে এই পচা ডিম। এটি চুলের গোড়া শক্ত করে এবং খুশকি তাড়াতে সাহায্য করে। তবে চুলে মাখার পর শ্যাম্পু করার সময় সামান্য লেবুর রস বা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে ভুলবেন না, নইলে বাসে-ট্রেনে আপনার পাশে বসার জন্য কেউ রাজী হবে না!

 রূপোর গয়নায় অ্যান্টিক লুক: আজকাল একদম চকচকে রূপোর চেয়ে একটু কালচে ছোঁয়া থাকা 'অ্যান্টিক ফিনিশ' বা অক্সিডাইজড গয়নার চল খুব বেশি। নতুন রূপোর গয়নাকে পুরনো বা অ্যান্টিক লুক দিতে চান? একটি পাত্রে পচা ডিম ভেঙে তার মধ্যে রূপোর গয়নাটি কিছুক্ষণের জন্য রেখে দিন। ডিমের সালফার রূপোর সঙ্গে বিক্রিয়া করে তাতে এক চমৎকার কালচে আভা এনে দেবে, যা দেখতে দারুণ আভিজাত্যপূর্ণ লাগে।তাহলে আর দেরি কেন? পরের বার বাজার থেকে আনা ডিম পচা বেরোলে রাগ না করে মনে মনে হাসুন। কারণ, গন্ধ যতই খোলতাই হোক না কেন, কাজের দিক থেকে কিন্তু এই পচা ডিমই আপনার অনেক পয়সা বাঁচিয়ে দিতে পারে!