বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটলেই কড়া শাস্তি, প্রাথমিকের শিক্ষকদের জন্য নির্দেশিকা 

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটলেই কড়া শাস্তি, প্রাথমিকের শিক্ষকদের জন্য নির্দেশিকা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ এবার ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল। ক্লাস চলাকালীন কোনো শিক্ষক বা শিক্ষিকা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে ব্যস্ত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এতদিন কোনো কোনো প্রধান শিক্ষক ব্যবস্থা নিতে দ্বিধা করলেও, এই ১৩ দফার নির্দেশিকা জারি হওয়ার পর নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

স্কুল শিক্ষা দপ্তরের ১৩ দফার মূল নির্দেশিকায় বলা হয়েছে বিদ্যালয় শুরুর নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে উপস্থিত হতে হবে এবং প্রার্থনা সভায় যোগ দিতে হবে। ক্লাস শুরুর আগে মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বা প্রধান শিক্ষকের কাছে জমা রাখার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে (প্রয়োজনীয় জরুরি ফোন ছাড়া)।প্রতিদিন ক্লাসে কী পড়ানো হলো, তার খতিয়ান বা লেসন প্ল্যান ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে।
 আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) লক্ষণা গোলে এই বিষয়ে বলেন, "বিদ্যালয়ের সময়সূচি ও নির্দেশিকা সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা, তা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং নিয়মিত পরিদর্শন করা হবে।" স্কুল শিক্ষা দপ্তরের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক মহল। তাঁদের মতে, এই নির্দেশিকা সঠিকভাবে কার্যকর হলে সরকারি প্রাথমিক স্কুলগুলোর পঠনপাঠনের মান অনেকটাই উন্নত হবে এবং শিক্ষকরা ক্লাসরুমে পড়ুয়াদের প্রতি আরও বেশি মনোযোগী হবেন।