বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কবিতা: বলছি হচ্ছেটা কি? এবং শাস্তি আমাদের পেতেই হবে 

প্রকাশিত: ৩০ মে, ২০২৬
কবিতা: বলছি হচ্ছেটা কি? এবং শাস্তি আমাদের পেতেই হবে 
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বলছি হচ্ছেটা কি ? 
        পূরব ব্যানার্জী 

দখলদারির রাজনীতিতে,
     চলছে লড়াই দিন দুপুরে, 
হৈ হুল্লোড় আর রক্তপাতে 
      শক্তি পরখ নজর কাড়ে। 
অবাক চোখে ভিড় জনতার----------
         গণতন্ত্র এটাই নাকি !! 
মনের মধ্যে প্রশ্ন শুধু, 
     দেশ দুনিয়ায় 'হচ্ছে টা কি' ?

আমলারা সব ডিগ্রী নিয়ে, 
      মূখ্যূ নেতার চামচা সাজে! 
আইন কানুন সাজিয়ে নিয়ে, 
      ফরমায়েশে লাগায় কাজে। 
হুকুম তালিম তোষামোদি----------
       এতেই সবাই বেজায় খুশি  ! 
আমজনতা চুপিচুপি, 
       বলছে দেশে, 'হচ্ছে টা কি' ? 

উর্দি ধারী সেপাই যত, 
       নেতার কথায় আইন গড়ে!   
ক্রিমিনালদের স্যাল্যুট ঠুঁকে,
       ভদ্রলোকের কলার ধরে । 
বিবেক ঘরে বন্দী রেখে, 
       কান্না চেপে বাঁচায় রুজি --------
নাগরিকগণ জেনে বুঝেও, 
       মুখ চেয়ে কয়, 'হচ্ছে টা কি' ? 

গণতন্ত্র আছে দেশে, 
        স্বাধীন সবাই সংবিধানে! 
ভোটবাক্সের ম্যাজিক দেখে,
         পালাও বদল নির্বাচনে। 
প্রতিশ্রুতি মন্ত্রী নেতার, 
        মিথ্যে ভাষণ আর বুজরুকি ---------
বিপ্লবীদের ঘুমের দেশে, 
        প্রশ্ন শুধুই 'হচ্ছে টা কি' ??






শাস্তি আমাদের পেতেই হবে 
          পূরব ব্যানার্জী 

শাস্তি আমাদের পেতেই হবে !!! 
যুগ যুগান্তরের সঞ্চিত অপরাধ তিল তিল করে পুঞ্জীভূত হয়ে, 
গড়েছে আমাদের জন্য শাস্তির পাহাড় ।। 
ঈশ্বরের বৈকল্পিক রূপ , সৃষ্টির শ্রেষ্ঠ উপহার হয়েও, 
আমাদের নৃশংসতা নির্মমতা ----------
আমাদেরকে করে তুলেছে ক্রমশঃ মানুষ হতে নিকৃষ্টতর জান্তব জীব !! 
প্রকৃতির সুন্দর সৃজনশীল সৃষ্টিকে, 
আমরা করে তুলেছি বিষাক্ত অভিশপ্ত !! 
মানুষ নিধন যজ্ঞে পরমাণু যুদ্ধের হাতিয়ারে, 
আমরা ধরণীকে করেছি ক্ষণ্ড বিক্ষণ্ড ! 
জাতি ধর্ম ভাষা শ্রেণির বিচারে ------------
বাড়িয়েছি পারস্পরিক ব্যবধান ।। 
নির্মম ভাবে হত্যা করেছি নিরীহ নিষ্পাপ প্রাণ, 
ধ্বংস করেছি প্রকৃতির ভারসাম্য, 
শুধুই নিজেদের যান্ত্রিক সুখ আর বৈভবের জন্য ! 

শাস্তি তো আমাদের পেতেই হবে  !! 
সহযাত্রীর সরল বিশ্বাস কে আমরা চতুরতায় করেছি প্রতারণা ------------
ভাতৃ প্রতিমের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদানে, 
আমরা রাতের আঁধারে রঞ্জিত করেছি, তারই রক্তে আমাদের হাত  !! 
দানবিক উল্লাসে ছিঁড়ে খেয়েছি অসহায় অবলা নারীর কাঁচা মাংস -----------
আর সাক্ষী থেকেছি সেই অবিচারের চরম উন্নাসিক হয়ে !! 
নিষ্কলঙ্ক পবিত্র প্রেম কে নিয়ে করেছি ছলনা, 
আঘাতে আঘাতে নিষ্ঠুর করেছি কোমল হৃদয় !! 
বিধাতার সহ্যের শেষ সীমানা লঙ্ঘন করেছি আমরা, 
প্রতিশোধের স্পৃহায় ঈশ্বর হয়তো ফিরিয়ে নেবে তার সুন্দর সৃষ্টি এই পৃথিবী ! 
শাস্তি তো আমাদের পেতেই হবে, চরম শাস্তি আমাদের পেতে হবে।।

হয়তো এই দূর্যোগের রাত ও যাবে কেটে !! 
হয়তো এখনো, মানুষের রূপে কিছু ভগবানের নিঃস্বার্থ সেবা ও ভালোবাসায় -----------
বিধাতার অশ্রু সিক্ত চোখেও ফুটে উঠবে, 
আবারও স্নেহ মমতা করুণা ক্ষমা ! 
এই মহামারীর নৃশংসতাও জানি হবে শান্ত একদিন । 
কিন্তু আমরা কি সংশোধন হবো ! 
ফিরবে কি আমাদের মানবতা, ভাতৃত্ব-বোধ ---------
অথবা মান আর হুঁশ নিয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা।
অনন্ত নীল আকাশ, পরিযায়ী পাখিদের নির্ভয়তা, 
স্নিগ্ধ বাতাসে সুরভিত ফুলের সৌরভের বিচিত্রতা !!
পারবো কি আমরা ? 
প্রকৃতির কাছে এই ঈশ্বরীয় উপহার ----------
আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করতে !! 
নয়লে সৃষ্টির নিয়মে নেমে আসবেই সেই ভয়ঙ্কর শাস্তি আমাদের উপর, 
শাস্তি আমাদের পেতেই হবে।।

আরও হট টপিক