বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সামশেরগঞ্জে জাল লটারি চক্রে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৩

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
সামশেরগঞ্জে জাল লটারি চক্রে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৩
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বড়সড় জাল লটারি চক্রের পর্দাফাঁস। শনিবার গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ মোট ৩ জন। ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট, কম্পিউটার ও প্রিন্টার। ঘটনায় জেলা রাজনীতিতে তুঙ্গে চর্চা।

কি ঘটেছে?
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশ রতনপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ফারিকুল ইসলামকে। পরে আজাদ শেখ ও বরজাহান শেখ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কী কী বাজেয়াপ্ত? 
জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ফারিকুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে:  
- বিপুল সংখ্যক জাল লটারির টিকিট  
- কম্পিউটার, প্রিন্টার  
- লটারি তৈরির অন্যান্য সামগ্রী  

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই আসল লটারির নকল টিকিট ছাপিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছিল এই চক্র।

তদন্ত কোন পথে? 
পুলিশের দাবি, ধৃত ফারিকুল ইসলাম এই কারবারের অন্যতম মূল মাথা। রবিবার তিনজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। চক্রের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন ও আরও কারা জড়িত তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আইসি সুব্রত ঘোষ বলেন, "চক্রের শিকড় কতদূর, খতিয়ে দেখছি। জড়িত বাকিদেরও ছাড়া হবে না।”

রাজনৈতিক পারদ চড়ছে - 
শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধির নাম জাল লটারি কারবারে জড়ানোয় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে শোরগোল। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “আইন আইনের পথে চলবে। দোষ প্রমাণ হলে দল তার ব্যবস্থা নেবে।”

প্রশাসনের বার্তা -
পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে জাল লটারি চক্র ভাঙতে অভিযান আরও জোরদার হবে।