বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

শান্তিনিকেতনে এবার সপ্তাহে ছয় দিন হেরিটেজ ওয়াক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
শান্তিনিকেতনে এবার সপ্তাহে ছয় দিন হেরিটেজ ওয়াক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ শান্তিনিকেতনের বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গণে ঘুরতে আসা পর্যটকদের জন্য এক দারুণ সুখবর। পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহ এবং উৎসাহের কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী ‘হেরিটেজ ওয়াক’-এর দিন সংখ্যা বাড়াল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত সপ্তাহে মাত্র তিনদিন এই বিশেষ ভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হতো। তবে এবার থেকে সপ্তাহের ছ’দিনই পর্যটকরা শান্তিনিকেতনের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ইতিহাসকে পায়ে হেঁটে চেনার সুযোগ পাবেন।

সম্প্রতি বিশ্বভারতীর পক্ষ থেকে জারি করা একটি নতুন বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, এই হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীদের কাছ থেকে গত কয়েক মাসে অভূতপূর্ব সাড়া মিলেছে। দূর-দূরান্ত থেকে আসা বহু পর্যটক সময়ের অভাবে এই অভিজ্ঞতার আনন্দ নিতে পারতেন না। মূলত সেই সব পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করেই এখন থেকে সপ্তাহে ছ’দিন এই কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগে শান্তিনিকেতনে আসা পর্যটকদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা গেছে। হেরিটেজ ওয়াকের মাধ্যমে পর্যটকেরা গাইড বা বিশেষজ্ঞদের সাথে পায়ে হেঁটে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত উপাসনা গৃহ, ছাতিমতলা, শ্যামলী, উত্তরায়ণ কমপ্লেক্সের মতো হেরিটেজ ভবনগুলির ইতিহাস ও স্থাপত্যশৈলী খুব কাছ থেকে জানার সুযোগ পান। নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট এবং ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াক শুরু হবে। বুধবার সকাল ১১টা, বিকেল ৩টা ৩০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ১০টা, ১১টা এবং বিকেল ৩টা ৩০ মিনিট, ৪টা ও ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াকের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের হেরিটেজ ওয়াকের টিকিট সংশ্লিষ্ট দিনেই রবীন্দ্রভবনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।
 বিশ্বভারতীর এই পদক্ষেপের ফলে শান্তিনিকেতনের পর্যটন শিল্পে আরও জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।