বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কলেজের ইউনিয়ন রুমে লক্ষাধিক টাকা, খেয়েছে উইপোকা

প্রকাশিত: ২ জুন, ২০২৬
কলেজের ইউনিয়ন রুমে লক্ষাধিক টাকা, খেয়েছে উইপোকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: কলকাতার শিয়ালদহ এলাকার সুরেন্দ্রনাথ কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার হলো দুই ব্যাগ ভর্তি প্রায় লক্ষাধিক টাকা! কোনো ব্যাংকের লকার বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, কলেজের ইউনিয়ন রুমের আলমারির ভেতর থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, উদ্ধার হওয়া এই টাকার একটা বড় অংশই উইপোকায় কামড়ে নষ্ট করে ফেলেছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। বিরোধীদের অভিযোগ, এই টাকা আসলে বড় কোনো আর্থিক দুর্নীতির অংশ, যা সযত্নে বাক্সবন্দি করে ইউনিয়ন রুমের আলমারিতে লুকিয়ে রাখা হয়েছিল।

জানা গিয়েছে, মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের বা ইউনিয়ন রুমের একটি পুরোনো আলমারি পরিষ্কার করার কাজ চলছিল। সেই সময় আলমারির একদম ভেতরের দিক থেকে দুটি বড় ব্যাগ উদ্ধার হয়। সন্দেহ হওয়ায় কলেজের অন্দরেই ব্যাগ দুটি খোলা হলে উপস্থিত সবার চোখ চড়কগাছ হয়ে যায়। দেখা যায়, ব্যাগের ভেতরে থরে থরে সাজানো রয়েছে ৫০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিল। তবে দীর্ঘদিন ধরে বদ্ধ অবস্থায় থাকায় নোটের বান্ডিলগুলোতে উইপোকা ধরে গিয়েছিল এবং টাকার একটা বড় অংশই কুচকুচ করে কেটে নষ্ট করে ফেলেছে তারা।
এই ঘটনার খবর চর্তুদিকে ছড়িয়ে পড়তেই কলেজের সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে কীভাবে এবং কোথা থেকে এত টাকা এল, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। বিরোধী ছাত্র সংগঠনগুলোর দাবি, ছাত্র ভরতি, তোলাবাজি বা কলেজের কোনো ফান্ড তছরুপের দুর্নীতির টাকাই এখানে লুকিয়ে রাখা হয়েছিল। লোকচক্ষুর আড়ালে রাখতে গিয়েই তা উইপোকার খাদ্যে পরিণত হয়েছে। এই ঘটনার পেছনে তৎকালীন ছাত্র সংসদের কোন কোন নেতা যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া টাকাগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার সত্যতা জানতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানা গিয়েছে। শিয়ালদহের এই নামী কলেজে টাকার পাহাড় উদ্ধারের ঘটনা শিক্ষাঙ্গনে দুর্নীতির শিকড় কতটা গভীরে, তা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিল।