বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সুরুচি সঙ্ঘে জনরোষ: উদ্ধার বিলাসবহুল আসবাব

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সুরুচি সঙ্ঘে জনরোষ: উদ্ধার বিলাসবহুল আসবাব
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে অবস্থিত বিখ্যাত সুরুচি সঙ্ঘ ক্লাবের ওপর আছড়ে পড়ল তীব্র জনরোষ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের এই ক্লাবে শুক্রবার বিকেলে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে ক্লাবের সচিব স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

বিকেল চারটা নাগাদ স্থানীয় একদল বাসিন্দা অরূপ ও স্বরূপের বিরুদ্ধে 'চোর চোর' স্লোগান দিতে দিতে ক্লাবের সামনে হাজির হন। উত্তেজিত জনতা শুরুতেই ক্লাবের সামনে থাকা সমস্ত ব্যানার ও হোডিং ছিঁড়ে ফেলে। এরপর ক্ষুব্ধ জনতা ক্লাবের মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়।
সুরেন্দ্রনাথ কলেজের পর ‘বিশ্বাস ব্রাদার্স' এর এই ক্লাবের ভেতরেও ধরা পড়ল বৈভবের এলাহি আয়োজন। ক্লাবের ভেতর সাধারণ মানুষের ঢোকার অধিকার না থাকলেও, এর অন্দরে রীতিমতো বিলাসবহুল রাজকীয় ব্যবস্থা ছিল। ভাঙচুর চালানোর সময় দেখা যায়, ক্লাবের ভেতরে থাকার জন্য রীতিমতো আলাদা ঘর বানানো হয়েছিল। সেই ঘরের ভেতর থেকে মিলেছে অত্যন্ত দামী বিলাসবহুল খাট, এসি এবং মূল্যবান আসবাবপত্র।
শুধুমাত্র দামি আসবাবই নয়, ক্লাবের ভেতর থেকে একাধিক দামি শাড়ি, আইফোন (iPhone), আইপ্যাড (iPad) এবং দামি হাতঘড়ি উদ্ধার হয়েছে। এই সমস্ত বিলাসবহুল গ্যাজেট ও সামগ্রী একটি ক্লাবের ভেতরে কী উদ্দেশ্যে রাখা ছিল, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন। সুরুচি সঙ্ঘের মতো একটি ঐতিহ্যবাহী পুজো ক্লাবকে ব্যক্তিগত আমোদ-প্রমোদের আখড়া বানিয়ে তোলা হয়েছিল বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।