হট টপিক
সাপ্তাহিক পাঠে স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বুধবার দমদম শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত সংঘে বিশেষ ধর্মীয় পাঠে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনে বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। এদিন তিনি শ্রীরামকৃষ্ণের ধর্মীয় সাধনার বিভিন্ন দিকসহ শক্তিস্বরূপ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করেন।
আশ্রমের পক্ষে দীপঙ্কর ঘোষ বলেন, পূজনীয় মহারাজের পাঠ ঘিরে ভক্তরা ব্যাপক উৎসাহিত ছিলেন চল্লিশজন ভক্ত পাঠের অংশগ্রহণ করেন। প্রতিদিন সন্ধ্যায় পাঠ হয়। তাছাড়া পাক্ষিক পাঠে বিশিষ্ট মানুষরা উপস্থিত হন। আশ্রমের পক্ষ থেকে নিয়মিত রিলিফ ওয়ার্ক করা হয়।
এদিন পূজনীয় মহারাজের পাঠকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা দেখা যায় ভক্তদের মধ্যে।

