বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জুনিয়র বিশ্বাস গ্রেপ্তার, মেসির কোমরে হাত দেওয়া বড়জনের পালা কবে? 

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
জুনিয়র বিশ্বাস গ্রেপ্তার, মেসির কোমরে হাত দেওয়া বড়জনের পালা কবে? 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্বাস ভ্রাতৃদ্বয়কে নিয়ে তৃণমূলের অন্দরমহলে বহুদিন ধরেই ক্ষোভ জমছিল। জুনিয়র বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। 'বরদা' কবে শ্রীঘরে ঢুকবে এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।  প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি-তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার নিউ আলিপুর থানার। কাউন্সিলর-বিধায়ক না হয়েই বিরাট প্রভাব। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য স্বরূপ। কাউকে ব্যান-কারও শুটিং বন্ধ করে দেওয়া। তৃণমূল জমানায় যতেচ্ছ তোলাবাজি টালিগঞ্জে সিন্ডিকেট চালানর অভিযোগ।

স্বরূপকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নিউ আলিপুর থানার বাইরে জমায়েত করতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিক্ষোভকারীরা। মেডিকেল টেস্টের জন্য থানা থেকে বের করা হলে স্বরূপকে ডিম ছোড়া হয়। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।