বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ভাবনা কোর্তোয়ার

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ভাবনা কোর্তোয়ার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছেন বেলজিয়ামের তারকা গোলকিপার থিবো কোর্তোয়া। ফুটবল মহলে জোর গুঞ্জন, ২০২৬ ফিফা বিশ্বকাপের পরেই জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখতে পারেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

কোর্তোয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, এই মেগা টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর। দেশের হয়ে সম্ভবত এটাই তাঁর শেষ বড় প্রতিযোগিতা হতে চলেছে। তবে অবসরের এই সিদ্ধান্তে কিছুটা ‘শর্ত’ও রয়েছে। যদি চলতি বিশ্বকাপে বেলজিয়াম দল খুব ভালো ফলাফল করে, তবে নিজের এই ভাবনা বদলাতেও পারেন রিয়াল মাদ্রিদ তারকা। সেক্ষেত্রে টুর্নামেন্ট শেষে কোচ, চিকিৎসক এবং সতীর্থদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ফুটবল মাঠকে এখনই বিদায় জানাচ্ছেন না কোর্তোয়া। ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ফুটবলের সঙ্গে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেকে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে তাঁর। দেশের জার্সিতে দীর্ঘদিন তিন কাঠির নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা এই মহাতারকার অবসরের জল্পনা স্বভাবতই বেলজিয়াম শিবিরে বড় আলোড়ন সৃষ্টি করেছে।