হট টপিক
তৃণমূলের শ্রাদ্ধের কার্ড ভাইরাল
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। পরাজয়ের ধাক্কা এবং দলে ক্রমাগত ভাঙনের পর এবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতীকী ‘শ্রাদ্ধের কার্ড’। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই বিতর্কিত কার্ডটিতে অত্যন্ত কটাক্ষের সুরে লেখা রয়েছে যে, তৃণমূল কংগ্রেসের শ্রাদ্ধানুষ্ঠান এবং পিণ্ডদান সম্পন্ন হবে কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে। উল্লেখ্য, এই এলাকাটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান হিসেবে পরিচিত। কার্ডটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে হাসাহাসি শুরু করেছেন বিজেপির স্থানীয় কর্মী ও সমর্থকেরা। অনেকেই এটিকে তৃণমূলের রাজনৈতিক অবসান বলে দাবি করছেন।
অন্যদিকে, এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কর্মীরা। তাদের দাবি, এটি অত্যন্ত কুরুচিকর এবং নিম্নমানের মানসিকতার পরিচয়। একটি রাজনৈতিক দলের হার-জিত থাকতেই পারে, কিন্তু এভাবে শ্রাদ্ধের কার্ড বানিয়ে কুৎসিত রসিকতা করা বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করে।

