বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সিউড়ির উপর দিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর প্রস্তাব

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
সিউড়ির উপর দিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর প্রস্তাব
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সিউড়ির উপর দিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর ব্যাপারে রেলমন্ত্রীর কাছে একটি বড় প্রস্তাব পেশ করেছেন নবনিযুক্ত রাজ্য ক্যাবিনেট মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই বিশেষ রুটের রূপরেখা নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে ইতিবাচক আশ্বাসের কথা জানান। 

উল্লেখ্য, এর আগেও বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পূর্ণমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির মানুষের দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবি পূরণ করতে সরাসরি কেন্দ্রীয় রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। এবার সিউড়ির বুক চিরে যাতে অত্যাধুনিক বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলাচল করতে পারে, সেই দাবিই তিনি রেল মন্ত্রকের কাছে জোরালোভাবে তুলে ধরেছেন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বীরভূম জেলার বাসিন্দারা অত্যন্ত কম সময়ে দিল্লী পৌঁছাবেন। প্রস্তাবিত এই রুটটি হল রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, গয়া হয়ে দিল্লী।  
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই এলাকার সামগ্রিক পরিকাঠামো ও রেলের মানোন্নয়নে বিশেষ জোর দিচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এর আগেও রামপুরহাট-দিল্লি সরাসরি ট্রেনের ক্ষেত্রেও তাঁর উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল।