বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জনগণকে সংযমের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
জনগণকে সংযমের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যজুড়ে দিকে দিকে তীব্র জনবিস্ফোরণ। নবান্নে ক্ষমতার পালাবদলের পর থেকেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে রাস্তায়। বিগত ১৫ বছরের বঞ্চনা ও দুর্নীতিতে জর্জরিত বাংলার সাধারণ মানুষ এবার সরাসরি প্রতিবাদে সরব হয়েছেন। আর এই গণবিক্ষোভের মুখে পড়ে কার্যত কোণঠাসা রাজ্যের প্রাক্তন শাসকদলের ছোট-বড় বহু নেতা।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, এলাকায় দেখা গেলেই নেতাদের লক্ষ্য করে ধেয়ে যাচ্ছে ডিম। বিক্ষোভের হাত থেকে বাঁচতে অদ্ভুত সব কৌশল নিচ্ছেন নেতারা। কেউ মাথা বাঁচাতে হেলমেট পরে ঘুরছেন, আবার কাউকে ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে পুলিশের জালি গাড়িতে উঠে এলাকা ছাড়তে হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার মোড়— সর্বত্রই এখন চর্চায় এই ‘ডিম থেরাপি’।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নবান্নে এক জরুরি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার কড়া নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন ভাঙলে কাউকেই রেয়াত করা হবে না। সেই সঙ্গেই পুলিশের ওপর আস্থা রাখার এবং শান্তি বজায় রাখার আর্জি জানান তিনি।
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বদ্ধপরিকর। কিন্তু আমজনতা যেভাবে রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিচ্ছে, তাতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। আর সেই কারণেই এদিন কড়া এবং নরম— দুই সুরেই রাজ্যবাসীকে সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যজুড়ে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।