বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

উইপ্রো সংস্থায় জোর করে ধর্মান্তরের অভিযোগ

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
উইপ্রো সংস্থায় জোর করে ধর্মান্তরের অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS)-এর পর এবার জোর করে ধর্মান্তরের চাঞ্চল্যকর অভিযোগ উঠল আরেক আইটি জায়ান্ট উইপ্রো (Wipro)-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের হিঞ্জেওয়াড়ি আইটি হাবে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে দেশের আইটি সেক্টর। গত বৃহস্পতিবার পুণের হিনজেওয়াড়ি থানায় উইপ্রোর এক প্রাক্তন হিন্দু মহিলা কর্মী তাঁর মহিলা বসের বিরুদ্ধে ধর্মান্তকরণের চাপ দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মহিলা উইপ্রো সংস্থায় প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দাবি, চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই তাঁর মহিলা বস শাহীনা রফিক এবং অন্য এক সহকর্মী তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে লাগাতার কটাক্ষ ও মানসিক নির্যাতন চালাতেন। অভিযোগ, তাঁকে বারবার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করা হতো। শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁকে দুবাইতে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া এবং কেরিয়ারে বড় উন্নতির লোভও দেখানো হয়েছিল বলে ওই প্রাক্তন কর্মী দাবি করেছেন।
পীড়িতা মহিলার অভিযোগ, এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অফিসে তাঁর ওপর মানসিক নির্যাতন বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। গত ১০ মাস ধরে এই হেনস্তা সহ্য করার পর তিনি কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানান। কিন্তু তাঁর অভিযোগ গুরুত্ব দিয়ে বিচার করার পরিবর্তে, উল্টে গত আগস্ট মাসে একটি অনলাইন মিটিংয়ের মাধ্যমে তাঁকে জোর করে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়।
হিন্দু জনজাগৃতি সমিতির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ওই মহিলা। বর্তমানে তিনি উইপ্রো সংস্থাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন এবং মানসিক হেনস্তার ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা দাবি করেছেন। অন্যদিকে, উইপ্রো কর্তৃপক্ষ এই বিষয়ে তাদের "জিরো টলারেন্স" নীতির কথা পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে যে তারা পুণে পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং সমস্ত প্রয়োজনীয় নথি ও তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।