হট টপিক
বিশ্ব পরিবেশ দিবস পালন পশ্চিমবঙ্গ ধান্য রাজ্য ব্যবসায়ী সমিতির
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর, পশ্চিমবঙ্গ ধান্য রাজ্য ব্যবসায়ী সমিতি পশ্চিম বর্ধমান ইউনিট এবং সিডব্লিউবিটিএ - এর উদ্যোগে আদুরিয়া দিবাকার উচ্চ বিদ্যালয় এবং রাধামোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান হয়েছে। এদিন পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি ‘মায়ের নামে একটি গাছ’ পালিত হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ গঙ্গোপাধ্যায় এবং অভিজিৎ ঘোষ। বনদপ্তরের আধিকারিক অনুপ কুমার মন্ডল এবং দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ ও পার্থ চক্রবর্তী উপস্থিত ছিলেন। আধুনিক জীবনে পরিবেশের ভূমিকা নিয়েও এদিন আলোচনা হয়েছে।

