বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তিনি যোগমায়া-সমাবৃত

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
তিনি যোগমায়া-সমাবৃত
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

শ্রীভগবান অর্জুনকে বলছেন, " নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়া-সমাবৃতাঃ।"(৭/২৫) আমি যোগমায়ায় ঢাকা থাকি, তাই সকলের নিকট আমি প্রকাশিত নই। সকলে আমাকে জানতে পারেনা। আমি যে অজ এবং অব্যয় মূঢ়লোক তা জানতে পারেনা। "অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্।" যাদের চিত্ত তমগুণে পূর্ণ তারা মূঢ়। এইরূপ মুঢ় ব্যক্তি যোগমায়া সমাবৃত শ্রীভগবানকে চিনতে পারেন না। মায়াাবৃত জীবের কাজ ও যোগমায়া সমাবৃত শ্রীভগবানের কাজ একই রূপ দেখেন। যেমন -জেলখানার কয়েদী ও জেলের সুপারিন্টেণ্ডেন্টকে একই কারাগৃহে দেখে উভয়কেই কয়েদি মনে করা ভুল। তেমনি মর্ত্যবাসী জীবকে ও অমৃতলোক থেকে মর্ত্যলোকে অবতীর্ণ ঈশ্বরকে একই দশাপন্ন মনে করা ভুল। শ্রীধরস্বামী বলছেন, অপ্রাকৃত দিব্যলীলাকে প্রাকৃত ঘটনার মতো বুঝবেন না। প্রাকৃত-অপ্রাকৃতের পার্থক্য মূঢ় ব্যক্তিগণ বুঝবেন না। সাধারণ জীব ইন্দ্রিয়ারাম ভোগ সর্বস্ব। ইন্দ্রিয়ারাম ব্যক্তির জীবন ব্যর্থ। তাকে সুখ দেয় ইন্দ্রিয়গ্রাহ্য শব্দস্পর্শরূপরসাদি বাইরের বস্তু। বাহ্য বিষয়ের সঙ্গে সম্বন্ধ না করলে অপূর্ণ জীবের কোন সুখের অনুভব হয় না। আত্মারামের কিন্তু তা নয়। ইন্দ্রিয়ারামের বিপরীত হচ্ছেন আত্মারাম। আত্মাতেই তিনি রমণ করেন। দেহ ও ইন্দ্রিয়ের অতীত যে আত্মিক সত্তা আছে তা থেকেই তাঁর সকল সুখ আনন্দ আস্বাদিত হয়ে থাকে, পার্থিব বিষয়ের কোন অপেক্ষা তাঁর নাই। আত্মারাম সর্বদাই স্বরূপানন্দে পরিপূর্ণ। "আনন্দং ব্রহ্মেতি ব্যজানাৎ।" শ্রীভগবান স্বয়ং আনন্দ স্বরূপ। তাঁকে আনন্দ আস্বাদন করতে হলে কোন প্রকার বাহ্যবস্তুর প্রয়োজন হয় না। আমরা অপূর্ণ জীব, কর্ম করি অপূর্ণতার চাপে। অভাবের তাড়নায়। আর পূর্ণপুরুষ কার্য করেন পূর্ণতার প্রেরণায়। এই দুই কর্মের বাহ্যিক কিছু সাদৃশ্য থাকতেও পারে। কিন্তু সেই জন্য তাকে একই মনে করা মহাভ্রান্তি। শ্রীভগবানের কোন অভাব নাই। তিনি কার্য করেন তাঁর অফুরন্ত বাড়তি শক্তির প্রেরণায়।

আরও হট টপিক