বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

এক টাকায় মিলবে পাইপ লাইনের গ্যাস

প্রকাশিত: ২৯ মে, ২০২৬
এক টাকায় মিলবে পাইপ লাইনের গ্যাস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ মানুষের সুবিধার্থে এবং রান্নাঘরে সাশ্রয়ী জ্বালানি পৌঁছে দিতে এক অভূতপূর্ব অফার নিয়ে এল একটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি। এলপিজি (LPG) সিলিন্ডারের ঝক্কি এড়িয়ে যারা বাড়িতে পাইপ লাইনের গ্যাস বা পিএনজি (PNG) সংযোগ নিতে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোম্পানিটি জানিয়েছে, এখন থেকে দিনে মাত্র ১ টাকা খরচ করলেই বাড়িতে পাইপ লাইনের গ্যাসের কানেকশন পাওয়া যাবে। এই বিশেষ অফারটি আগামী ৩১ মে পর্যন্ত চালু থাকবে।

সাধারণত বাড়িতে পাইপ লাইনের গ্যাস সংযোগ নেওয়ার জন্য গ্রাহকদের এককালীন মোটা অঙ্কের টাকা সিকিউরিটি ডিপোজিট বা জামানত হিসেবে জমা রাখতে হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত ওই তেল কোম্পানির পক্ষ থেকে কোচবিহার শহরের একাংশ বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে পাইপ লাইন বসানোর কাজ চলছে। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় এক হাজার বাড়িতে ইতিমধ্যেই গ্যাসের সংযোগ দিয়ে দেওয়া হয়েছে।  রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির টেরিটোরি ম্যানেজার (ওয়েস্ট বেঙ্গল-১) পল্লব সাহু জানান, স্বাভাবিক নিয়মে আমাদের কাছে গ্যাসের সংযোগ নেওয়ার জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৬,০০০ টাকা জমা করতে হয়। এছাড়া আবেদনের জন্য খরচ হয় ৮৫০ টাকা। 
কিন্তু মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ওপর থেকে এই এককালীন খরচের বোঝা কমাতে কোম্পানিটি একটি বিশেষ স্কিম বা অফার চালু করেছে। এই নতুন অফারের অধীনে গ্রাহকদের আর একবারে ৬,০০০ টাকা জমা দিতে হবে না। তার বদলে দিনে মাত্র ১ টাকা করে কেটে নেওয়া হবে।
কোম্পানির নিয়ম অনুযায়ী, দিনে ১ টাকা করে দেওয়ার এই সুবিধা টানা ১৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ, ১৫ বছর বা ৫,৪৭৫ দিনে গ্রাহক মোট ৫,৪৭৫ টাকা পরিশোধ করবেন। গ্রাহকদের সুবিধার জন্য এই টাকা আদায়ের প্রক্রিয়াটিও খুব সহজ রাখা হয়েছে। প্রতিদিনের ১ টাকা হিসেবে প্রতি মাসে ৩০ টাকা করে অতিরিক্ত বিল যোগ হবে গ্রাহকের মাসিক গ্যাস বিলের সঙ্গে। ফলে আলাদা করে কোনো টাকা জমা দেওয়ার ঝামেলা থাকবে না এবং পকেটেও টান পড়বে না। 
বর্তমানে বাজারে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম যথেষ্ট বেশি, তার ওপর সিলিন্ডার বুকিং ও ডেলিভারির সমস্যা তো রয়েইছে। সেই তুলনায় পাইপ লাইনের গ্যাস অনেক বেশি নিরাপদ, সাশ্রয়ী এবং এতে সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তবে এককালীন ৬,০০০ টাকা খরচ করার সামর্থ্য সবার থাকে না বলে অনেকেই এই সংযোগ নিতে পারছিলেন না। কোম্পানির এই ১ টাকার স্কিম সেই বাধা দূর করল।
তবে মনে রাখতে হবে, এই আকর্ষণীয় স্কিমটি কিন্তু সীমিত সময়ের জন্য। আগামী ৩১ মে-র মধ্যে যারা আবেদন করবেন, তারাই কেবল এই দৈনিক ১ টাকার কিস্তিতে পাইপ লাইনের গ্যাস সংযোগের সুবিধা পাবেন। তেল কোম্পানির সূত্রে জানা গিয়েছে, এই গ্যাসের ইউনিট প্রতি দাম ৪৮ টাকা। যা বর্তমান এলপিজি গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই কম। এই গ্যাস ব্যবহার কতটা হল তা বাড়িতে বসানো মিটারের মাধ্যমেই গ্রাহকরা জানতে পারবেন। যে গ্রাহক যত ইউনিট গ্যাস ব্যবহার করবেন সেই হিসাবে বিল মেটাতে হবে।

আরও খবর