বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অশান্তস্য কুতঃ সুখম্?

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬
অশান্তস্য কুতঃ সুখম্?
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

সনাতন গোস্বামী মহাপ্রভুর নিকট প্রশ্ন করেছিলেন, "কে আমি ? কেন মোরে জারে তাপত্রয়?" কেন আমরা ত্রিতাপ জ্বালায় দগ্ধ হই ,এ প্রশ্ন জগতের সকলের। দুঃখের অনুভূতি জগতের সকল জীবের আছে। মানুষের চিত্তে কতকগুলি অনুভূতি বা সংবেদন আছে। এর মধ্যে কিছু অনুকূল কিছু প্রতিকূল। যে অনুভূতি উপস্থিত হলে তা আরো অধিক সময় থাকুক এইরকম মনে লালসা জাগে এবং সেই অনুভূতি পুনরায় পাবার জন্য মন ব্যাকুল হয়, সেটিই অনুকূল অনুভূতি বা সংবেদন। এর অপর নাম সুখানুভূতি বা সুখ। এর বিপরীত অনুভূতিটি হল দুঃখ বা দুঃখানুভূতি। যে অনুভূতি চিত্তে উপস্থিত হলে মনে হয় এখনই তা চলে যাক এবং যতক্ষণ না যায় তাকে তাড়ানোর জন্য প্রবল চেষ্টা করা হয় সেটিই প্রতিকূল অনুভূতি বা সংবেদন। দুঃখ জীবনে একটি বোঝা স্বরূপ। বহন করতে কষ্ট হয়। এইজন্য জগতে দুঃখের চাহিদা বা গ্রাহক নেই, কেহই দুঃখ চায় না। সকল মানুষের জীবনের সকল কর্ম মূলত দুঃখ দূর করার প্রচেষ্টায় নিয়োজিত। জেনে হোক বা না জেনে হোক সকল মানবই এই একটি উদ্দেশ্যের পিছনে লেগে আছে। শ্রুতির ভাষায়—"দুখং মে মা ভূৎ , সুখং মে ভূয়াৎ।" শাস্ত্র বলে দুঃখকে চিরতরে দূর করতে হলে দুঃখের কারণ সম্পর্কে জানতে হবে। লৌকিক প্রণালীতেও কারণ অনুসন্ধান করা হয়। কিন্তু দেখা যায় তা সংকীর্ণ ও অগভীর। একমাত্র শাস্ত্রীয় উপায়ে মূল কারণের অনুসন্ধান সম্ভব। বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হল কৃষ্ণদাস। আর কর্তব্য হলো কৃষ্ণসেবা। এইরূপে স্থিত থাকলেই সে শান্ত। শান্ত থাকলেই শান্তি। স্বরূপভ্রষ্ট হলেই সে অশান্ত। তাই অশান্তের সুখ কোথায়? দুঃখই তার নিত্য সহচর। সে যে কৃষ্ণদাস তা ভুলে স্বরূপ বিচ্যুত হলেই দুঃখ শুরু হলো। এই স্বরূপ ভ্রষ্ট হই কেন? আমাদের মধ্যে আছে প্রধানত দুইটি বস্তুর সংঘাত। একটি অবস্থা ঈশ্বরমুখী, অপরটি ভোগমুখী। ঈশ্বরে উন্মুখতার নাম অন্তর্মুখী অবস্থা। ভোগের প্রতি উন্মুখতার নাম বহির্মুখী অবস্থা। এই দুইটি অবস্থা আমাদের মধ্যে অনাদিকাল ধরে আছে। সোজা কথায় দেবত্ব ও পশুত্বের সংঘাতেই মনুষ্যজীবন। দুইটি অবস্থা অর্থাৎ জীব তত্ত্বের মধ্যে অনাদি উন্মুখতা ও অনাদি বহির্মুখী অবস্থা অর্থাৎ দেবত্ব ও পশুত্ব অদ্ভুতভাবে সমাবিষ্ট আছে। এইজন্য জীবকে বলা হয়েছে তটস্থা শক্তি। সুতরাং মানুষ যখন স্বরূপ ভুলে যায় তখনই দুঃখ সাগরে ভাসে। মহাপ্রভু বললেন—"কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার-দুখ*।।

আরও খবর