বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মুর্শিদাবাদের বেলডাঙায় আতঙ্ক! চাকা ফেটে ট্রাকে আগুন।

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
মুর্শিদাবাদের বেলডাঙায় আতঙ্ক! চাকা ফেটে ট্রাকে আগুন।
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: পেট্রোল পাম্পের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে লাগল ভয়াবহ আগুন। চাকা ফেটেই বিপত্তির শুরু।

ঘটনাটি বেলডাঙা থানার বড়ুয়া এলাকার পেট্রোল পাম্পের কাছে। স্থানীয় গ্যারেজে মেরামতির কাজ চলছিল ট্রাকটির। সেই সময় হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ট্রাকের একটি চাকা।

চাকা ফাটার ধাক্কাতেই ফেটে যায় জ্বালানি তেলের ট্যাংক। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা ট্রাক। পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় আগুন লাগায় বড়সড় বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় শেষমেশ নিয়ন্ত্রণে আসে আগুন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা এবং ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

আরও খবর