বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

জনগণনা কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
জনগণনা কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনা ২০২৬-২৭ কর্মসূচি। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিকসহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে আন্তরিক সংবর্ধনা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জনগণনার গুরুত্ব, নাগরিক তথ্যের সঠিক নথিভুক্তিকরণ এবং প্রশাসনিক পরিকল্পনায় জনগণনার ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তিনি সকলের সহযোগিতায় জনগণনা কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আরও খবর