বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

শিশুমৃত্যুর অভিযোগ তোলার চাপ, হরিপাল থেকে ধৃত যুবক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিশুমৃত্যুর অভিযোগ তোলার চাপ, হরিপাল থেকে ধৃত যুবক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর ঘটনায় পুলিশে দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য মৃত শিশুর পরিবারকে এআই (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি অশ্লীল ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় হুগলির হরিপাল থানার চন্দনপুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে জেরা করে এই চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সপ্তাহ তিনেক আগে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চার বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। মৃত শিশুর বাবা জয়ন্ত রায়— যিনি আদতে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে মন্তেশ্বরের খরমপুরে থাকেন— নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত চিকিৎসকের ডাক্তারি শংসাপত্রই ভুয়ো। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়েছে। তবে মূল অভিযুক্ত ভুয়ো চিকিৎসক এখনও পলাতক।
এরই মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য মৃত শিশুর মা শিল্পা রায়ের মোবাইলে অচেনা নম্বর থেকে হুমকি ফোন আসতে শুরু করে। অভিযোগ, গত শুক্রবার রাতে ফোন করে জানানো হয়, এআই প্রযুক্তির সাহায্যে তাঁর অশ্লীল ছবি তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে এবং কথা না শুনলে আরও ছবি ছড়ানো হবে। এই অভিযোগ পেয়েই মন্তেশ্বর থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হুগলির হরিপালে হানা দেয় এবং অভিযুক্ত যুবককে পাকড়াও করে। এদিকে শুক্রবার বর্ধমানের প্রশাসনিক সভায় এসে এই ভুয়ো চিকিৎসক চক্র প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের সরকারের বয়স সবে চার মাস। প্রশাসনকে একটু সময় দিন, সব কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর