বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পুজোর মুখে অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পুজোর মুখে অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উৎসবের মরশুমে বড়সড় নাশকতার ছক বা অনুপ্রবেশ রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করল কোচবিহার জেলা পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, দুর্গাপুজোর মুখে সীমান্ত টপকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ার চেষ্টা চালাতে পারে। এই আশঙ্কার কথা মাথায় রেখেই সীমান্তবর্তী গ্রামের বাড়িগুলিতে নতুন বা অপরিচিত কোনও মানুষের আনাগোনা হচ্ছে কি না, তার ওপর কড়া নজর রাখা হচ্ছে।

জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে সক্রিয় হয়েছেন। গ্রামে নতুন কোনও আগন্তুক বা অপরিচিত লোক দেখলেই তার পরিচয় এবং গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। শুধু বসতবাড়িই নয়, সীমান্ত এলাকার স্থানীয় হাট-বাজার এবং সার্বজনীন জায়গাগুলিতেও গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে উৎসবের দিনগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আরও খবর