বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের ই-কেওয়াইসি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের ই-কেওয়াইসি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য এবার এক অভিনব ও জনমুখী উদ্যোগ নেওয়া হল ময়নাগুড়িতে। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং সরকারি ভর্তুকি নিশ্চিত করতে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার কাজ শুরু করল স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটর দল। এলাকায় এলাকায় বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে গ্রাহকদের মোবাইল নম্বর যাচাই এবং বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ নেওয়ার মাধ্যমে এই কাজ করা হচ্ছে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের পাশাপাশি প্রবীণ ও অসুস্থ গ্রাহকরা দারুণভাবে উপকৃত হচ্ছেন।

প্রশাসন ও ডিস্ট্রিবিউটর সূত্রে জানা গেছে, রান্নার গ্যাসে সরকারি ভর্তুকি চালু রাখার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। যে সমস্ত গ্রাহক এখনও পর্যন্ত এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁরা ভবিষ্যতে ডোমেস্টিক বা গার্হস্থ্য ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পাবেন না। সেইক্ষেত্রে সরকারি ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হয়ে গ্রাহকদের সম্পূর্ণ বাজারদরেই সিলিন্ডার কিনতে হতে পারে। বর্তমানে একটি ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯৬৮ টাকা। ই-কেওয়াইসি না করা থাকলে ভর্তুকি বন্ধ হয়ে এই খরচ সাধারণ মধ্যবিত্তের পকেটে আরও বড় কোপ মারবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ডিস্ট্রিবিউটরদের এই বিশেষ উদ্যোগ গ্রামীণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ই-কেওয়াইসি করার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয়রান হতে হতো। বিশেষ করে প্রবীণ, শারীরিক অসুস্থতায় ভোগা এবং চলাফেরায় অক্ষম মানুষজন চরম বিপাকে পড়ছিলেন। এখন ডিস্ট্রিবিউটর কর্মীরা নিজেরাই বায়োমেট্রিক মেশিন নিয়ে দরজায় কড়া নাড়ায় ঘরে বসেই সহজে কাজ হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউটরদের এই মানবিক ও তৎপর প্রয়াসের প্রশংসা করেছেন স্থানীয় গ্রামবাসীরা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত গ্রাহকের ই-কেওয়াইসি শেষ করাই লক্ষ্য বলে জানানো হয়েছে।

আরও খবর