বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সীমান্তে অনুপ্রবেশের জের, পাক কূটনীতিককে তলব করে কড়া বার্তা সাউথ ব্লকের

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
সীমান্তে অনুপ্রবেশের জের, পাক কূটনীতিককে তলব করে কড়া বার্তা সাউথ ব্লকের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের তরন তারন সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে পাকিস্তান তলব করার পর, এবার পালটা কড়া পদক্ষেপ নিল নয়া দিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি সাউথ ব্লকে ডেকে পাঠাল পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে।

কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লিতে পাক দূতাবাসের শীর্ষ কর্তাকে ডেকে সীমান্তপারের লাগাতার অনুপ্রবেশ নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়েছে ভারত। সাউথ ব্লকের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত টপকে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার এই ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সীমান্তরক্ষা বাহিনী যে কড়া জবাব দেবে, তাও মনে করিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত পঞ্জাবের তরন তারন জেলার আন্তর্জাতিক সীমান্তে। সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) জানায়, রাতের অন্ধকারে পাকিস্তানের দিক থেকে ভারতের সীমানায় ঢোকার চেষ্টা করছিল কয়েকজন অনুপ্রবেশকারী। জওয়ানরা তাদের সতর্ক করলেও তারা থামেনি। উলটে কাঁটাতারের বেড়ার দিকে এগোতে থাকলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাকিস্তানি নাগরিকের।
এই ঘটনার পরই আসরে নামে ইসলামাবাদ। নিহতদের ‘নিরীহ’ দাবি করে পাকিস্তানের বিদেশ মন্ত্রক সেখানে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানায়। তবে পাকিস্তান এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়া করতেই পালটা আসরে নামে ভারত। নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তান আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে বারবার অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত যে কোনো আপস করবে না, এ দিনের তলবের মাধ্যমে সেই বার্তাই অত্যন্ত কড়া ভাষায় ইসলামাবাদকে বুঝিয়ে দিল নয়া দিল্লি।

আরও খবর