বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নূর আহমেদ, মেমারি :​মেমারি খাঁড়ো মাঠে মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হলো অত্যন্ত জমজমাট একদিবসীয়া ফুটবল প্রতিযোগিতা— "স্বর্গীয় শ্যামল সরকার স্মৃতি চ্যালেঞ্জার ট্রফি ২০২৬"। ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এক চরম রোমাঞ্চকর লড়াইয়ে পরিণত হয়।

​ফাইনালে মুখোমুখি হয়েছিল শশিনাড়া ফুটবল ক্লাব বনাম অন্নপূর্ণা ফার্নিচার মেমারি। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে শশিনাড়া ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় অন্নপূর্ণা ফার্নিচার মেমারি। ফাইনাল ম্যাচে অসামান্য প্রদর্শনের জন্য জয়ী দলের অজয় সর্দারকে 'সেরা খেলোয়াড়'-এর পুরস্কারে ভূষিত করা হয়।
​এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃত্বরা— জেলা সভাপতি ধুর্জটি বিজয় মাঝি, বর্ধমান জেলা আইএনটিইউসি-র সভাপতি গৌরব সমাদ্দার, জেলা কার্যকরী সভাপতি জাকির হোসেন, এবং ব্লক কার্যকরী সভাপতি তুষার কান্তি পান প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও পরাজিত— দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি অনিক সাহা সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। যুব কংগ্রেসের এই উদ্যোগ এবং মেমারির ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে এক ঐতিহাসিক সাফল্যে রূপ দেয়।

আরও খবর