বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বাংলা ও অসমে ভাট্টি গ্যাংয়ের বিস্ফোরণের ছক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
বাংলা ও অসমে ভাট্টি গ্যাংয়ের বিস্ফোরণের ছক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ ও অসম জুড়ে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি ও অপরাধী সিন্ডিকেট ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ বা ভাট্টি গ্যাং। পেট্রল বোমা ও গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে দুই রাজ্যকে রক্তাক্ত করার ব্লু-প্রিন্ট তৈরি করেছে এই চক্রটি। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মূলত সোশ‍্যাল মিডিয়ার জাল ছড়িয়ে বাংলা এবং অসমের তরুণ-তরুণীদের মগজ ধোলাই (ব্রেনওয়াশ) করছে তারা। এই বিপজ্জনক নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

সম্প্রতি এই চক্রের সঙ্গে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে হামিম মণ্ডল, অর্পিতা সরকার এবং আদিত্য সিং নামে তিনজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের জেরা করে ও তাদের ডিজিটাল ডিভাইস ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। এই রেশ ধরেই গত ২৬ আগস্ট অসমের হাইলকান্দি জেলার রামনাথপুর এলাকা থেকে ফাজল ইসলাম বারভুইয়া নামে ২১ বছরের এক যুবককে যৌথ অভিযানে গ্রেপ্তার করে অসম এসটিএফ ও স্থানীয় পুলিশ।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ধৃত ফাজল ইসলাম অসমে ভাট্টি গ্যাংয়ের জাল বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা নিচ্ছিল। তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলে এই জঙ্গি সংগঠনে নিয়োগ করার মূল দায়িত্ব ছিল তারই কাঁধে। ফাজলের কাছ থেকে বেশ কিছু আপত্তিকর নথিপত্র এবং সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দাদের দাবি, পাকিস্তান থেকে এই গ্যাংয়ের হ্যান্ডলাররা সোশ‍্যাল মিডিয়ার মাধ্যমে স্থানীয় যুবকদের উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছে। ধৃত চারজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে এই আন্তঃরাজ্য জঙ্গি মডিউলের বাকি সদস্যদেরও দ্রুত চিহ্নিত করা যায়। ফাজলের অত্যন্ত ঘনিষ্ঠ আরও কয়েকজন সন্দেহভাজন যুবকের ওপর বর্তমানে কড়া নজর রাখছেন গোয়েন্দারা। দুই রাজ্যেই হাই অ্যালার্ট জারি করে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

আরও খবর