বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

নেপালে নিখোঁজ স্ত্রী, মোদীর দ্বারস্থ হচ্ছেন শুভ্রাংশু

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নেপালে নিখোঁজ স্ত্রী, মোদীর দ্বারস্থ হচ্ছেন শুভ্রাংশু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া: মাকে ছাড়া একটা রাতও কাটাতে পারত না যে একরত্তি ছেলে-মেয়ে, আজ এক মাস ধরে তারা মায়ের অপেক্ষায় দিন গুনছে। ‘এই বোধহয় মা ফিরল’— এই আশায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাঁচরাপাড়ার বাড়ির রাস্তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে দুই ভাই-বোন। গত ২৬ অগস্ট নেপালে কৈলাস-মানস সরোবর যাত্রার পথে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়ে যান শর্মিষ্ঠা ভৌমিক রায়। তার পর থেকে দীর্ঘ এক মাস কেটে গেলেও স্ত্রীর কোনো খোঁজ না মেলায় জীবনটাই আমূল বদলে গিয়েছে কাঁচরাপাড়ার রায় পরিবারের।

প্রয়াত প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূ তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা গত ২১ অগস্ট তিব্বত সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ২৫ অগস্ট রাতে শেষবার স্বামীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। তার পরের দিনই নেপালের ভোটকোশি নদীতে নামা হড়পা বানের পর থেকে তাঁর মোবাইল স্তব্ধ। আকস্মিক এই বিপর্যয়ের পর মাতৃহীন দুটি সন্তানকে সামলাতে নিজের প্রাত্যহিক রুটিন সম্পূর্ণ বদলে ফেলেছেন শুভ্রাংশু। রাজনীতির আঙিনা ছেড়ে এখন তাঁর সারাদিনের ধ্যানজ্ঞান শুধুই ছেলে-মেয়ে দুটি। এই কঠিন পরিস্থিতিতে নাতি-নাতনিদের মাতৃস্নেহে আগলে রাখতে বেলঘরিয়ার বাড়ি ছেড়ে কাঁচরাপাড়ায় এসে স্থায়ীভাবে থাকছেন শর্মিষ্ঠার বৃদ্ধা মা।
ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মাধ্যমে চিনের সাহায্য চেয়েও স্ত্রীর হদিশ পাননি শুভ্রাংশু। তাই এক মাস পার হওয়ার পর এবার শেষ চেষ্টা হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি দ্বারস্থ হতে চলেছেন কাঁচরাপাড়ার প্রাক্তন বিধায়ক। আশার আলো ক্ষীণ হলেও, ঘরের মেয়ে ঘরের বুকে ফিরে আসবে— এই বিশ্বাসে বুক বেঁধে দিন গুনছে গোটা পরিবার।

আরও খবর