বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পাহাড়ের গায়ে শিবের মুখ, তাতেই প্রাণ রক্ষা হল দাবি পুণ্যার্থীদের

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
পাহাড়ের গায়ে শিবের মুখ, তাতেই প্রাণ রক্ষা হল দাবি পুণ্যার্থীদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেবাদিদেব মহাদেবের দর্শন ও আশীর্বাদ লাভ করতে সুদূর তামিলনাড়ু থেকে কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একদল পুণ্যার্থী। কিন্তু যাত্রাপথেই তাঁদের দিকে ধেয়ে এসেছিল অবধারিত মৃত্যু। চারপাশের ভয়ঙ্কর ধস এবং প্রকৃতির রুদ্ররূপ দেখে একসময় তাঁরা বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অলৌকিক ভাবে রক্ষা পেয়েছেন দলের সকলেই। আর এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর ওই পুণ্যার্থীদের দাবি, স্বয়ং ভোলানাথই তাঁদের প্রাণরক্ষা করেছেন। ধসের মুহূর্তে তাঁরা পাহাড়ের গায়ে স্পষ্ট দেখতে পেয়েছেন শিবের মুখাবয়ব।

পুণ্যার্থীরা জানিয়েছেন, কৈলাস মানস সরোবর যাত্রার এক দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার সময় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়। চোখের নিমেষে একের পর এক বড় পাথর উপর থেকে হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। চারপাশ ঢেকে যায় ধুলো আর পাথরের বৃষ্টিতে। চোখের সামনে অন্য যাত্রীদের তলিয়ে যেতে বা আহত হতে দেখে তাঁরাও চরম আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ঠিক সেই চরম বিপদের মুহূর্তেই তাঁদের নজর যায় সামনের একটি সুবিশাল পাহাড়ের দেওয়ালে।
দলের সদস্যদের দাবি, ওই কঠিন পাথুরে পাহাড়ের গায়ে প্রকৃতির আপন খেয়ালেই তৈরি হয়েছিল এক অলৌকিক অবয়ব। যা দেখতে হুবহু ভগবান শিবের মুখের মতো। তাঁদের বিশ্বাস, স্বয়ং ঈশ্বর সেখানে আবির্ভূত হয়ে তাঁদের ঢাল হিসেবে রক্ষা করেছেন। পাথর ধেয়ে এলেও অলৌকিক ভাবে তাঁদের স্পর্শ করেনি।
আপাতদৃষ্টিতে একে প্রকৃতির অদ্ভুত খেয়াল বা পাথরের খাঁজে তৈরি হওয়া কোনো আকৃতি বলে মনে করা হলেও, ওই পুণ্যার্থীদের মনে কিন্তু কোনো সংশয় নেই। তামিলনাড়ুর ওই তীর্থযাত্রীদের একাংশ জানান, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা আসলে বাবা ভোলানাথেরই অসীম কৃপা। এক মহিলা তীর্থযাত্রী বলেন, ‘‘আমরা ভগবান শিবের আশীর্বাদ নিতে গিয়েছিলাম। কিন্তু দুর্যোগের কারণে সেখানে পৌঁছাতে পারিনি। তবে দুর্যোগের সময়, যখন বন্যা ধেয়ে এল, তখন পাহাড়ের গায়ে আমরা ভগবান শিবের মুখ দেখতে পাই। ভগবান আমাদের রক্ষা করতে এসেছিলেন।”

আরও খবর