বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

‘আল্লার নির্দেশে’ প্যারিসে তিন মহিলাকে এলোপাথাড়ি ছুরির কোপ, ধৃত জিহাদি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
‘আল্লার নির্দেশে’ প্যারিসে তিন মহিলাকে এলোপাথাড়ি ছুরির কোপ, ধৃত জিহাদি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় ছুরি হাতে মহিলাদের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা। হাড়হিম করা এই জঙ্গি হানার সাক্ষী থাকল ফ্রান্সের রাজধানী প্যারিস। সোমবার দুপুরে প্যারিসের পোর্ত দে ক্লিশি এলাকায় এই ভয়ানক ঘটনাটি ঘটেছে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যেই স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় আততায়ী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জেরা করে যে তথ্য মিলেছে, তাতে বিশ্ব জুড়ে নতুন করে ইসলামিক সন্ত্রাসবাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশি জেরায় আততায়ী সাফ জানিয়েছে, আল্লার নির্দেশ পেয়েই সে এই হামলা চালিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুরে পোর্ত দে ক্লিশির একটি ব্যস্ত রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছিলেন। সেই সময়ই আচমকা ছুরি উঁচিয়ে পথচারীদের ওপর চড়াও হয় ওই উন্মত্ত যুবক। বেছে বেছে তিন মহিলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আক্রান্তরা। পুলিশ জানিয়েছে, আহত তিন মহিলার বয়স যথাক্রমে ১৯, ২৪ এবং ৩৬ বছর। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেঁ নুনেজ জানিয়েছেন, আহতদের মধ্যে দুই মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে বর্তমানে তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে এই নৃশংস হামলার একটি ভিডিও এক পথচারী নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন। সেই হাড়হিম করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে অতর্কিতে মহিলাদের ওপর হামলা চালাচ্ছে ওই জিহাদি। এই ঘটনার পর প্যারিস জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ধৃত যুবকের সঙ্গে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ফরাসি গোয়েন্দারা। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল।

আরও খবর