বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

স্কুলমুখীকরন করতে একটি সচেতনতা শিবির

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
স্কুলমুখীকরন করতে একটি সচেতনতা শিবির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: শিশুদের স্কুলমুখীকরন করতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বীরভূমে। আজ বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রামপুরহাট বিধানসভার খরুন গ্রাম পঞ্চায়েত এলাকার বিদ্যালয় গুলির শিক্ষকদের নিয়ে আলোচনা করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, রামপুরহাট মহকুমা শাসক, স্কুল দফতরের আধিকারিক সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা।

প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি স্কুলে। এই উদ্দেশ্য নিয়ে স্কুলছুট শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগ। আজকের এই সচেতনতা শিবিরে কোনো শিশুই স্কুলের বাইরে থাকবে না, প্রতিদিন স্কুলে পড়ুয়াদের হাজির করে তাদের উপযুক্ত শিক্ষাদান করা হবে।

আরও খবর