বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

রামপুরহাটে ফের অবৈধ গরু আটক, মুনসুভা মোড় থেকে উদ্ধার গরু

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
রামপুরহাটে ফের অবৈধ গরু আটক, মুনসুভা মোড় থেকে উদ্ধার গরু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত মুনসুভা মোড় এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে আনুমানিক ৩০টি গরু আটক করল রামপুরহাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরুগুলির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলিকে আটক করা হয়। তবে পুলিশ গরুগুলি ধরতে গেলে গরুর সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ফলে গরুগুলির প্রকৃত মালিকদের এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। গরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত আটক হওয়া আনুমানিক ৩০টি গরুকে রামপুরহাটের মুনসুভা খোয়াড়ে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।

আরও খবর