বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

রাণীনগরে বাল্যবিবাহের আসর ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ২ কিশোরী

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাণীনগরে বাল্যবিবাহের আসর ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ২ কিশোরী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ফের বাল্যবিবাহ রুখে দিল মুর্শিদাবাদ জেলার পুলিশ। রাণীনগর থানা এলাকার দুই প্রান্তে অভিযান চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। বিয়ের পিঁড়ি থেকে সরাসরি উদ্ধার করা হয় তাদের।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরজিৎ হালদার জানান,  BAPU নামে একটি এনজিও এবং ব্লক প্রশাসনের তরফে খবর আসে, রাণীনগরে দুটি নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। খবর পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। রবিবার রাতে দুটি আলাদা দল তৈরি করে দুই জায়গায় অভিযান চালানো হয়।

অভিযানে সফলভাবে দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় দুটি আলাদা মামলা দায়ের হয়েছে রাণীনগর থানায়। জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের লালবাগ কোর্টে তোলা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, "বাল্যবিবাহ সামাজিক অপরাধ। কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের অভিযান চলবে।"

পুলিশের বার্তা, শিশুদের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে বাল্যবিবাহ। এই ব্যাধি রুখতে গ্রামবাসীদেরও এগিয়ে আসতে হবে। কোথাও বাল্যবিবাহের খবর পেলেই থানায় জানান।

আরও খবর