বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

১৪ বছর পর হিন্দি সিনেমায় সমীরা রেড্ডি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
১৪ বছর পর হিন্দি সিনেমায় সমীরা রেড্ডি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত রাজনৈতিক ড্রামা 'আখরি সাওয়াল' (Aakhri Sawal) সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর চলতি বছরে হিন্দি সিনেমায় ফিরছেন অভিনেত্রী সমীরা রেড্ডি। এই সিনেমায় তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সঞ্জয় দত্ত। এর আগে প্রায় ২৪ বছর আগে নিজের অভিষেক চলচ্চিত্র 'ম্যায়নে দিল তুঝকো দিয়া' (২০০২)-তেও সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেছিলেন সমীরা। তবে কামব্যাকের এই আবহে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে গায়ের রঙ এবং শারীরিক গঠন নিয়ে মারাত্মক বৈষম্যের শিকার হতে হয়েছিল তাঁকে।

প্রথম সিনেমা 'ম্যায়নে দিল তুঝকো দিয়া'-তে সমীরার গায়ের রঙ জোর করে ২-৩ শেড ফর্সা করা হয়েছিল। মেকআপের কারণে তাঁকে দেখতে প্রায় ধূসর (Gray) লাগত। মুখের রঙের সঙ্গে মেলাতে পুরো শরীরে ভারী মেকআপ ব্যবহার করতে হতো। শারীরিক গঠন নিয়ে কটাক্ষ ও মানসিক চাপসমীরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে নিজের আসল রূপ লুকিয়ে রাখতে প্যাডেড ব্রা, বাম প্যাড এবং রঙিন লেন্স ব্যবহার করতে হয়েছে তাঁকে। শৈশব থেকেই কিছুটা স্থূল বা 'প্লাম্প' ছিলেন তিনি। পরবর্তীতে ওজন কমালে তাঁকে শুনতে হয়েছিল, তাঁর ফিগার আকর্ষণীয় নয়। নায়কদের তুলনায় উচ্চতা বেশি হওয়ায় শুটিংয়ের সময় তাঁকে কুঁজো হয়ে হাঁটতে বলা হতো।
সেটে নারী সহকারী পরিচালক (AD) থেকে শুরু করে কস্টিউম ডিজাইনাররাও তাঁর শরীর নিয়ে কটাক্ষ করতেন। পোশাকের ভেতরে সবসময় অতিরিক্ত প্যাড ব্যবহারের জন্য তাঁর ওপর মানসিক চাপ তৈরি করা হতো। ৪০ বছর বয়সে এসে সমীরা এই সমস্ত হীনম্মন্যতা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। গায়ের রঙ বা শারীরিক গঠন নিয়ে সমাজের তৈরি করা তথাকথিত 'সৌন্দর্যের সংজ্ঞা' নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী।

আরও খবর