বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

শিল্পায়ন ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার: বদলে যাবে বাংলার অর্থনৈতিক ছবি

প্রকাশিত: ২৪ মে, ২০২৬
শিল্পায়ন ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার: বদলে যাবে বাংলার অর্থনৈতিক ছবি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরপরই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্র। এবার বাংলায় ব্যাপক শিল্পায়নের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। শুধু তাই নয়, রাজ্যের সার্বিক পরিস্থিতি বদলে দিতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য একটি ‘বিশেষ’ প্যাকেজ বা নীতি ঘোষণার পথেও হাঁটছে বলে জানা গিয়েছে।

শনিবার দেশের রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই বৈঠকেই রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের এই সুনির্দিষ্ট ও ইতিবাচক রূপরেখা তৈরি হয়েছে। কেন্দ্র স্পষ্ট বার্তায় জানিয়েছে, পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সম্পদে অত্যন্ত ভরপুর একটি রাজ্য। কয়লা, আকরিক লোহা থেকে শুরু করে উর্বর জমি ও বিপুল জলসম্পদ রয়েছে এই বাংলায়। কিন্তু সঠিক পরিকল্পনা ও পরিকাঠামোর অভাবে দীর্ঘদিন ধরে এই সম্পদগুলিকে সঠিকভাবে কাজে লাগানো যায়নি। এবার কেন্দ্রীয় সরকার সেইসব প্রাকৃতিক সম্পদকে বৈজ্ঞানিক উপায়ে ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে পুরোপুরি ব্যবহার করতে চায়।
কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, প্রাকৃতিক সম্পদের এই বিপুল ভাঁড়ারকে যদি সঠিকভাবে শিল্পে রূপান্তরিত করা যায়, তবে বাংলার চেহারা পুরোপুরি বদলে যাবে। এর ফলে একদিকে যেমন রাজ্যে বড় বড় কলকারখানা গড়ে উঠবে, ঠিক তেমনই তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীকে আর কাজের খোঁজে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে ছুটে যেতে হবে না। ঘরের বুকেই মিলবে যোগ্য কাজ। ফলে পালটে যাবে বাংলার সার্বিক অর্থনৈতিক ছবি।
শমীক ভট্টাচার্য ও নির্মলা সীতারামনের এই বৈঠকে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং নতুন বিনিয়োগ টানার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের তাঁত শিল্প নিয়ে আলাদাভাবে খোঁজ নিয়েছেন শমীকবাবুর কাছে। সরকারি সূত্রের খবর, নদীয়ায় ‘টেক্সটাইল হাব’ তৈরির ব্যাপারে নিজে উদ্যোগ নিতে চেয়েছেন নির্মলা। শমীকবাবু বলেন, রাজ্যে যাবতীয় পরিকাঠামো রয়েছে। এবার প্রয়োজন জমির। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকার জমি নীতিতে পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। রাজ্যে যে প্রাকৃতিক সম্পদের বিপুল ভাঁড়ার রয়েছে, সেই ব্যাপারে নির্মলা সীতারামন ওয়াকিবহাল। এব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। টেক্সটাইল হাব তৈরির ব্যাপারেও কেন্দ্র পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যে আসতে পারে এফডিআই।
রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের নতুন বিজেপি সরকার বাংলার মানুষের আস্থা জয় করতে চাইছে। দীর্ঘদিন ধরে থমকে থাকা বাংলার শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করাই এখন প্রধান লক্ষ্য।

আরও রাজ্য খবর