বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

গুড়াপে ধর্ষণ কাণ্ডে দোষীর ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
গুড়াপে ধর্ষণ কাণ্ডে দোষীর ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় দোষী সাব্যস্ত অশোক সিংহের ফাঁসির সাজাই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল দোষী। কিন্তু অপরাধের গুরুত্ব ও নৃশংসতার কথা বিবেচনা করে সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, নির্যাতিতার পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অঙ্ক ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এ দিন এই রায় ঘোষণা করে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, হুগলি পকসো আদালতের দেওয়া ফাঁসির নির্দেশেই সিলমোহর দেওয়া হল। এই ঘটনার নৃশংসতা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তাই দোষীর প্রতি কোনও রকম নমনীয়তা দেখানোর জায়গা নেই বলেই মনে করেছে ডিভিশন বেঞ্চ।

ঘটনাটির সূত্রপাত ২০২৪ সালে। হুগলির গুড়াপ এলাকায় বছর পাঁচেকের ওই শিশুকন্যা প্রতিদিনের মতোই বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে প্রতিবেশী অশোক সিংহের বাড়ি থেকে কম্বল চাপা অবস্থায় ওই শিশুকন্যার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অশোক সিংহকে গ্রেফতার করে। তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে ২০২৫ সালে হুগলির বিশেষ পকসো আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিল অশোক। দীর্ঘ সওয়াল-জবাব শেষে এ দিন নিম্ন আদালতের রায়ই বহাল রাখল হাইকোর্ট। পাশাপাশি, ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দেওয়ায় স্বস্তি পেয়েছে নির্যাতিতার পরিবার।

আরও রাজ্য খবর