বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬
বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: যে মা নিজের হাতে তিল তিল করে ছেলেকে বড় করেছিলেন, শেষ বয়সে সেই ছেলের হাতেই নির্মমভাবে প্রাণ গেল গর্ভধারিণীর। সোমবার সকালে কলকাতার হরিদেবপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম উমা রানি ঘোষ (৮৫)। মাকে খুনের অভিযোগে তাঁর ৬৭ বছর বয়সী ছেলে সাগর ঘোষকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হরিদেবপুর থানা এলাকায় মা ও ছেলে বসবাস করতেন। অভিযোগ, সোমবার সকালে কোনও একটি বিষয় নিয়ে বচসা বা অশান্তির জেরে নিজের বৃদ্ধা মাকে সুতো দিয়ে শ্বাসরোধ করে খুন করেন সাগর। তবে এই ঘটনার পর পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করেননি তিনি। বরং মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিজেই লালবাজারের কন্ট্রোল রুম অর্থাৎ ১০০ নম্বরে ফোন করে খুনের কথা পুলিশকে জানান।

খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। ঘর থেকে বৃদ্ধা উমা রানি ঘোষের নিথর দেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ছেলে সাগর ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কী কারণে ৬৭ বছর বয়সী এক প্রৌঢ় নিজের ৮৫ বছরের অশক্ত মাকে এভাবে খুন করলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পারিবারিক অশান্তি, নাকি দীর্ঘদিনের মানসিক অবসাদ বা আর্থিক অনটন এই চরম পরিণতির পিছনে কাজ করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে পরিবারটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

আরও রাজ্য খবর