বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

মাদ্রাসায় বাধ্যতামূলক হলো বন্দে মাতরম: বিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ২১ মে, ২০২৬
মাদ্রাসায় বাধ্যতামূলক হলো বন্দে মাতরম: বিজ্ঞপ্তি জারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসায় এবার থেকে প্রতিদিন সকালের প্রার্থনায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে, এসএসকে এবং সরকার স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। 
প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে, সকালের প্রার্থনা সভায় ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে এই গানটি গাইতে হবে। এর আগে গত ১৪ মে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সাধারণ স্কুলগুলির জন্য একই ধরনের নিয়ম চালু করেছিল। এবার মাদ্রাসাগুলিকেও এই নিয়মের আওতায় আনা হলো।
এই সিদ্ধান্তের পেছনে একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক পটভূমি রয়েছে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ২০২৫ সালের নভেম্বর মাসে রাজ্যের সব স্কুলে 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই সিদ্ধান্ত বদলে জাতীয় গান 'বন্দে মাতরম' চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে বন্দে মাতরম গানের সার্ধশতবর্ষ অর্থাৎ ১৫০ বছর উদযাপনের লক্ষ্য নিয়ে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। রাজ্যের নতুন সরকার সেই কেন্দ্রীয় নীতিকেই রাজ্যে কার্যকর করার পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে। 
মাদ্রাসা শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক বড়সড় বদল এনেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও রাজ্য খবর