বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

ধর্ম জীবনের সার কথা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
ধর্ম জীবনের সার কথা
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

শ্রীগুরু বললেন, জীবনকে শান্তভাবে গ্রহণ করো। সর্বদা শান্তিতে থাকো। কোন কিছুতেই উত্তেজিত হবে না। তোমার দৈহিক প্রকৃতি বড় রাজসিক। এই রজঃগুণের মোড় আধ্যাত্মিক পথে ঘুরিয়ে দাও। নিজেকে এমন ভাবে নিয়ন্ত্রিত কর যেন যে কোন মুহূর্তে কর্মমুখর প্রকৃতিকে ত্যাগ করে সম্পূর্ণ ধ্যানস্থ ভাবে থাকতে পারো। সর্বতোমুখী হও। কর্মের খাতিরে যারা তোমার সংস্পর্শে আসে তাদের সঙ্গে তোমার এমন সম্পর্ক হোক যেন তাদের অন্তরস্থ মহত্ত্বের সাক্ষ্য তুমি দিতে পারো। আর দোষ যদি ধরতেই হয়, অপরের চোখে ধূলিকণা দেখার চেয়ে আগে নিজের চোখের কুটোর দিকে তাকাও। এক ঘন্টার অভিজ্ঞতায় আত্মহারা হবে না। আজ থেকে ১০ দিন পর সেই অভিজ্ঞতার কী দাম থাকবে? ধর্ম জীবনের সার কথা হল অহংকার থেকে মুক্তি পাওয়া। অহংকারের মূল এত গভীরে যে দীর্ঘদিনের অসুখের কারণ খুঁজে পাওয়ার মতোই একে আবিষ্কার করা দুষ্কর। নানা রূপের ছদ্মবেশ সে ধরে। কিন্তু সমস্ত ছদ্মবেশের মধ্যে আধ্যাত্মিক ছদ্মবেশের মত এত মায়াময় এবং মন্দ আর কিছু নেই। আধ্যাত্মিক উদ্দেশ্যেই কাজ করছো—অসাবধানবশতঃ এরকম বিশ্বাস করে পরে বুঝবে তলদেশে প্রায়ই স্বার্থচিন্তা তোমাকে প্রভাবিত করে। সুতরাং তীক্ষ্ণ নজর রাখ। সমগ্র বিশ্বকে সমান ভালোবাসার চোখে দেখো। সর্বজনীন হও। তোমার শত্রুকেও ভালোবাসো। শত্রু- মিত্রের প্রভেদ কেবল ওপরিতলের ব্যাপার। এর গভীরে সবই ব্রহ্ম। সবার মধ্যে এবং সবকিছুতে দিব্যত্ব দেখতে শেখো। দৈহিক ব্যক্তি সত্তার পরিবর্তে আত্মাকে স্বীকৃতি দিতে শেখো। তাহলেই বন্ধুর সঙ্গে তোমার বন্ধন ঘনিষ্ঠতর হবে এমন কি মৃত্যুও তা পৃথক করতে পারবে না। আর সমস্ত ভেদ বুদ্ধি জয় করায় তোমার নিজ অন্তরে শত্রুবোধ আর থাকবে না। যা কিছু সুন্দর তা দেখো, কিন্তু তা অধিকার করার বাসনার পরিবর্তে তাকে পূজা করো। প্রতিটি আত্মার এবং রূপের তোমার জন্য একটি আধ্যাত্মিক বাণী থাকুক।

আরও বোধিবৃক্ষ খবর