বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠের হোটেল মালিক ও কর্মচারীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠের হোটেল মালিক ও কর্মচারীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে তারাপীঠের হোটেল মালিক ও কর্মচারীদের নিয়ে বিশেষ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হল রামপুরহাট থানার রক্তকরবী সরকারি অনুষ্ঠান ভবনে। এই প্রথমবার কৌশিকী অমাবস্যার আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হল বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং কীভাবে হোটেলে থাকা পর্যটক ও সাধারণ মানুষকে নিরাপদে বের করে আনতে হবে—তা হাতে-কলমে দেখানো হয়। তারাপীঠ থানার এলাকার বিভিন্ন হোটেলের মালিক ও কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের নির্দেশে যে সমস্ত হোটেল ও লজ বন্ধ রাখা হয়েছিল, সেগুলিও আজ থেকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী দুই মাসের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও নথি জমা না দিলে সংশ্লিষ্ট হোটেল বা লজ ফের বন্ধ করে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাটের এসডিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

মিষ্টিতে মেশানো হচ্ছিল দোলের রাসায়নিক রং! মহিষাদলের পর এবার ভগবানপুরেও কড়া পদক্ষেপ 

মিষ্টিতে মেশানো হচ্ছিল দোলের রাসায়নিক রং! মহিষাদলের পর এবার ভগবানপুরেও কড়া পদক্ষেপ 

৫ সেপ্টেম্বর, ২০২৬
খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি, এবারের থিম ‘কাশী বিশ্বনাথ মন্দির’

খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি, এবারের থিম ‘কাশী বিশ্বনাথ মন্দির’

৫ সেপ্টেম্বর, ২০২৬
পুলিশের গাড়ি থেকে চম্পট দুই বাংলাদেশি যুবকের একজন ধৃত, আরেকজনের খোঁজে তল্লাশি

পুলিশের গাড়ি থেকে চম্পট দুই বাংলাদেশি যুবকের একজন ধৃত, আরেকজনের খোঁজে তল্লাশি

৪ সেপ্টেম্বর, ২০২৬
যাদব সভার উদ্যোগে র‍্যালির মাধ্যমে শুরু হলো ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান

যাদব সভার উদ্যোগে র‍্যালির মাধ্যমে শুরু হলো ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান

৪ সেপ্টেম্বর, ২০২৬
তৃণমূলের পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি

তৃণমূলের পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি

৩ সেপ্টেম্বর, ২০২৬
আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা রামপুরহাটে 

আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা রামপুরহাটে 

৩ সেপ্টেম্বর, ২০২৬
রাধারঘাটে দেবদেবীর অসম্মান, নর্দমার পাশ থেকে মার্বেল ফলক খুলল বজরং দল

রাধারঘাটে দেবদেবীর অসম্মান, নর্দমার পাশ থেকে মার্বেল ফলক খুলল বজরং দল

৩ সেপ্টেম্বর, ২০২৬
জলমগ্ন কঙ্কালীতলা, দেবীর স্থান বদল শিবমন্দিরে

জলমগ্ন কঙ্কালীতলা, দেবীর স্থান বদল শিবমন্দিরে

৩ সেপ্টেম্বর, ২০২৬
কৌশিকী অমাবস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর

কৌশিকী অমাবস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর

৩ সেপ্টেম্বর, ২০২৬
হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের

হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের

৩ সেপ্টেম্বর, ২০২৬
ফুলেফেঁপে উঠছে দামোদর! দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

ফুলেফেঁপে উঠছে দামোদর! দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

৩ সেপ্টেম্বর, ২০২৬